Logo
Logo
×

বিজ্ঞাপন

লাইফস্টাইল

মোশন সিকনেস কী,কেন হয়, কিভাবে সুস্থ থাকবেন?

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পিএম

মোশন সিকনেস কী,কেন হয়, কিভাবে সুস্থ থাকবেন?

বিজ্ঞাপন

মোশন সিকনেস হলো ভ্রমণকালীন এক ধরনের শারীরিক অস্বস্তি। গাড়ি, নৌকা, বিমান কিংবা ভবনের লিফটে চলাচলের সময় এটি হতে পারে। বিশেষ করে সমুদ্রের ঢেউয়ের দুলুনিতে এই সমস্যা দেখা দিলে তাকে 'সি-সিকনেস' বলা হয়।

মানুষের শরীরের ভারসাম্য বজায় রাখতে চোখ, কান, ঘাড়ের মাংসপেশী এবং মস্তিষ্ক একত্রে কাজ করে। এর মধ্যে কানের মধ্যাংশে থাকা এক ধরনের তরল পদার্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কিন্তু অতিরিক্ত গতি বা ঢেউয়ের কারণে চোখ ও কান যখন সামঞ্জস্য রাখতে ব্যর্থ হয়, তখন তারা মস্তিষ্কে বিভ্রান্তিকর বার্তা পাঠায়। এর ফলে মস্তিষ্কের ভারসাম্য নষ্ট হয় এবং এই অসুস্থতা দেখা দেয়।

শরীরে কী ধরনের লক্ষণ প্রকাশ পায়?

বিশেষজ্ঞদের মতে, মোশন সিকনেস খুব সাময়িক একটি ব্যাপার, যা সাধারণত চার ঘণ্টার বেশি স্থায়ী হয় না। এর সাধারণ লক্ষণগুলো হলো:

  • বমি বমি ভাব বা বমি হওয়া
  • মাথা ঘোরানো ও মাথাব্যথা
  • অতিরিক্ত ঘাম হওয়া ও ক্লান্তি বোধ করা
  • রক্তচাপ কমে যাওয়া এবং ঘন ঘন নিশ্বাসের কারণে শ্বাসকষ্ট হওয়া
  • অতিরিক্ত বমির ফলে শরীরে পানিশূন্যতা বা ডিহাইড্রেশন তৈরি হওয়া

সুস্থ থাকতে যা করণীয়

যাত্রাপথে মোশন সিকনেসের অস্বস্তি কমাতে কিছু সুনির্দিষ্ট নিয়ম মেনে চলা যেতে পারে:

বসার স্থান নির্বাচন: যানবাহনের মাঝখানের অংশে বসুন বা সম্ভব হলে শুয়ে পড়ুন। খেয়াল রাখবেন বাহন যেদিকে চলছে, আপনার মুখ যেন সেদিকেই থাকে (উল্টো দিকে বসে ভ্রমণ এড়িয়ে চলুন)।

দৃষ্টি ও মনোযোগ: দ্রুত চলমান কোনো কিছুর দিক থেকে দৃষ্টি সরিয়ে একটি নির্দিষ্ট স্থির বস্তুর দিকে তাকান। যাত্রার সময় বই পড়া, ভিডিও দেখা বা স্ক্রিন ব্যবহার থেকে বিরত থাকুন।

বিশ্রাম ও খাদ্যাভ্যাস: যাত্রা শুরুর আগে ভারী খাবার খাওয়া থেকে বিরত থাকুন। ভ্রমণের সময় মাঝে মাঝে পানি পান করুন, সম্ভব হলে কিছুটা ঘুমিয়ে নিন বা বিরতি নিন।

সতেজতা: শরীর ও মনে স্বস্তি আনতে চোখ বন্ধ করে ধীরে ধীরে দীর্ঘশ্বাস নিন এবং শরীরে পর্যাপ্ত হাওয়া-বাতাস লাগতে দিন।

ঔষধ ও প্যাচ: যাদের নিয়মিত মোশন সিকনেস বা বমির সমস্যা হয়, তারা ভ্রমণ শুরুর আগেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উপযুক্ত ওষুধ খেয়ে নিতে পারেন। এছাড়া কানের পেছনে লাগানোর বিশেষ প্যাচও ব্যবহার করা যেতে পারে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার