বিজ্ঞাপন
চুল পড়া রোধে কোন তেল বেশি উপকারী? চিনে নিন সেরা ৬টি তেল
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ এএম
বিজ্ঞাপন
চুলপড়া সমস্যায় কমবেশি সবাই ভোগেন। বিভিন্ন কারণে এ সমস্যা হতে পারে। চুলপড়া কমানো ও নতুন চুল গজানোর জন্য প্রাকৃতিকভাবে তেলের ব্যবহার বেশ কার্যকরী। আর চুলপড়া কমাতে আপনি নিয়মিত কয়েক ধরনের তেল ব্যবহার করতে পারেন। এসব তেল চুলপড়া কমাতে বেশ উপকারী।
এখানে চুলপড়া কমাতে অত্যন্ত উপকারী ৬টি তেলের তালিকা দেওয়া হলো—
১. ক্যাস্টর অয়েল
ক্যাস্টর অয়েল তেলে থাকা রিকিনোলিক অ্যাসিড মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়। এটি চুলপড়া দ্রুত কমিয়ে চুলকে গোড়া থেকে ঘন ও মজবুত করতে সাহায্য করে থাকে।
২. নারিকেল তেল
চুলের যত্নে নারিকেল তেল সবচেয়ে জনপ্রিয়। নারিকেল তেলে থাকা লরিক অ্যাসিড চুলের প্রোটিন ক্ষয়রোধ করে এবং চুলের গভীর থেকে পুষ্টি জুগিয়ে চুল ভাঙা ও পড়া বন্ধ করে থাকে।
৩. রোজমেরি অ্যাসেনশিয়াল অয়েল
রোজমেরি অ্যাসেনশিয়াল অয়েল চুলপড়া কমাতে ওষুধের মতোই কার্যকরী বলে প্রমাণিত। এটি মাথার ত্বকের কোষের বৃদ্ধি ঘটায় এবং নতুন চুল গজাতে দারুণ সাহায্য করে। এটি ব্যবহারের সময় নারিকেল বা বাদাম তেলের সঙ্গে কয়েক ফোঁটা মিশিয়ে নিতে হয়।
৪. কাঠবাদামের তেল (আলমন্ড অয়েল)
কাঠবাদামের তেলে প্রচুর পরিমাণে ভিটামিন 'ই', ফ্যাটি অ্যাসিড এবং ম্যাগনেসিয়াম থাকে। এটি শুষ্ক ও প্রাণহীন চুলে পুষ্টি দিয়ে চুলপড়া কমায় এবং চুলকে নরম ও সিল্কি করে।
৫. পেঁয়াজের তেল
পেঁয়াজের রসে থাকা উচ্চমাত্রার সালফার চুলপড়া বন্ধ করতে জাদুর মতো কাজ করে থাকে। এটি চুলের গোড়া শক্ত করে এবং অকালপক্কতা রোধ করে।
৬. আমলকীর তেল
আমলকীতে থাকা ভিটামিন 'সি' এবং অ্যান্টি-অক্সিডেন্ট চুলের ফলিকলকে শক্তিশালী করে থাকে। এটি খুশকি দূর করে এবং চুলপড়া কমিয়ে প্রাকৃতিকভাবে চুলকে কালো রাখে।