Logo
Logo
×

বিজ্ঞাপন

লাইফস্টাইল

জানেন কি মুখে দুর্গন্ধের আসল কারণ?

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০১:৫৯ এএম

জানেন কি মুখে দুর্গন্ধের আসল কারণ?

বিজ্ঞাপন

প্রতিদিনের কথোপকথনে কিংবা সামাজিক মেলামেশায় মুখের দুর্গন্ধ এক চরম অস্বস্তিকর ও লজ্জাজনক সমস্যা। আর মুখে দুর্গন্ধের প্রধান কারণ সাধারণত মুখের ভেতরের ব্যাকটেরিয়াই হয়ে থাকে। তবে এর একটি বড় অংশই লুকিয়ে থাকতে আপনার পেটে কিংবা পরিপাকতন্ত্রে। যখন নিয়মিত দাঁত ব্রাশ ও মুখের সঠিক যত্ন নেওয়ার পর মুখে দুর্গন্ধ দূর হয় না, তখন বুঝতে হবে— এর আসল উৎস হয়তো পেটেই নিহিত।

অনেকেই মনে করেন, ঠিকমতো ব্রাশ না করা, মাড়ির রোগ কিংবা মুখে জমানো খাবারের কণার জন্যই কেবল মুখে দুর্গন্ধ তৈরি হয়। ফলে মাউথওয়াশ, মিন্ট কিংবা বারবার ব্রাশ করেও যখন সমস্যার কোনো সমাধান হয় না, তখন বিষণ্নতা দেখা দেয়।

কিন্তু সব সময় মুখের ভেতরের সমস্যার কারণে দুর্গন্ধ হয় না। আপনার পেট কিংবা পরিপাকতন্ত্রের মারাত্মক কোনো গোলযোগের কারণেই মুখ দিয়ে অনবরত তীব্র দুর্গন্ধ বের হতে পারে। পাকস্থলী ও পেটের সমস্যার সঙ্গে মুখের দুর্গন্ধের সম্পর্ক কী এবং কীভাবে এ সমস্যা থেকে চিরতরে মুক্তি পাওয়া সম্ভব, তাই জানাচ্ছে চিকিৎসাবিজ্ঞান।

মূলত পেটের সমস্যার কারণে মুখে দুর্গন্ধ তৈরি হয়। পাকস্থলী এবং আমাদের মুখ  একই পরিপাকনালির অংশ। তাই পেটের যে কোনো সমস্যা খুব সহজেই গ্যাসের মাধ্যমে মুখে এসে হাজির হয়।

চলুন জেনে নেওয়া যাক কোন কারণে মুখে দুর্গন্ধ হয়—

১. গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ: এটি পেটের সমস্যার কারণে মুখে দুর্গন্ধ হওয়ার সবচেয়ে বড় কারণ গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। পাকস্থলীতে অ্যাসিড বা খাবার হজমের জন্য তৈরি হওয়া পাচক রস যখন খাদ্যনালি দিয়ে ওপরের দিকে উঠে মুখের কাছাকাছি চলে আসে, তাকে অ্যাসিড রিফ্লাক্স বলা হয়। এই টক ও দুর্গন্ধযুক্ত অ্যাসিড এবং অর্ধপাচিত খাবার মুখে তীব্র পচা বা দুর্গন্ধের সৃষ্টি করে।

২. হজমে গোলযোগ ও কোষ্ঠকাঠিন্য: খাবার ঠিকমতো হজম না হলে কিংবা কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে পাকস্থলীতে খাবার জমে পচতে শুরু করে। এই পচন প্রক্রিয়ার ফলে পেটে তৈরি হওয়া গ্যাস ও টক্সিন রক্তের মাধ্যমে ফুসফুসে পৌঁছায় কিংবা খাদ্যনালি দিয়ে মুখে এসে মারাত্মক বাজে গন্ধ ছড়ায়।

৩. পেটে ক্ষতিকর ব্যাকটেরিয়া ও আলসার: পাকস্থলীতে 'হেলিকোব্যাকটার পাইলোরি' নামক এক ধরনের বিশেষ ব্যাকটেরিয়ার সংক্রমণ হলে পেটে আলসার বা ঘা তৈরি হয়। এই ব্যাকটেরিয়া পেটে এক ধরনের দুর্গন্ধযুক্ত গ্যাস নির্গত করে, যা আপনার শ্বাস-প্রশ্বাসের সঙ্গে মুখে চলে আসে।

৪. গ্যাস্ট্রিকের সমস্যা: অতিরিক্ত গ্যাস্ট্রিকের কারণে পরিপাকতন্ত্রে স্বাভাবিক এনজাইমের অভাব ঘটে। ফলে খাবার প্রাকৃতিকভাবে হজম না হয়ে গ্যাসে রূপান্তরিত হয় এবং মুখে দুর্গন্ধ সৃষ্টি করে।

চলুন জানা যাক, পেটের কারণে হওয়া মুখের দুর্গন্ধ দূর করার সহজ উপায়—

১. মুখে দুর্গন্ধ হলে প্রচুর পরিমাণে পানি পান করা উচিত। পানি পরিপাকতন্ত্রের ক্ষতিকর টক্সিন ধুয়ে ফেলে এবং পাকস্থলীর অ্যাসিডকে পাতলা রাখে।

২. ফাইবারযুক্ত খাবার খাওয়া উচিত। কারণ ফাইবারযুক্ত খাবার আপনার পেট পরিষ্কার রাখে এবং মুখের দুর্গন্ধের উৎস বন্ধ করে। ফাইবারযুক্ত খাবার যেমন—

 শাকসবজি, ইসবগুলের ভুসি ও তাজা ফল খেলে আপনার কোষ্ঠকাঠিন্য দূর হয়, যার ফলে মুখে দুর্গন্ধ দূর হয়।

৩. অতিরিক্ত মসলাযুক্ত ও তেলে ভাজা খাবার বর্জন করা উচিত। কারণ ভাজাপোড়া ও অতিরিক্ত তেল-মসলার খাবার অ্যাসিড রিফ্লাক্স বাড়িয়ে দেয়। তাই এসব খাবার এড়িয়ে চলা উচিত।

৪. খাওয়ার পরপরই ঘুমাতে যাওয়া ঠিক নয়। রাতে কিংবা দুপুরে খাওয়ার অন্তত ২ ঘণ্টা পর ঘুমাতে যাওয়া উচিত। খাওয়ার সঙ্গে সঙ্গে ঘুমাতে গেলে পেটের অ্যাসিড খাদ্যনালি দিয়ে মুখে চলে আসে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার