বিজ্ঞাপন
মুড়ি নাকি চিড়া, ডায়াবেটিক রোগীদের জন্য কোনটি নিরাপদ
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৮:২৬ পিএম
বিজ্ঞাপন
ডায়াবেটিস রোগীদের জন্য খাদ্যাভ্যাসে সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক রাখতে প্রতিদিনের প্রধান খাবারের পাশাপাশি বিকালের নাস্তায় কী খাওয়া হচ্ছে, সেদিকেও বিশেষ নজর দেওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা।
বাংলাদেশে নাস্তা হিসেবে মুড়ি ও চিড়া খুবই জনপ্রিয়। তবে ডায়াবেটিক রোগীদের জন্য মুড়ির তুলনায় চিড়া তুলনামূলকভাবে বেশি উপযোগী বলে মনে করেন বিশেষজ্ঞরা। কারণ, খাবারের গ্লাইসেমিক ইনডেক্স (জিআই) রক্তে শর্করার মাত্রা কত দ্রুত বাড়াবে, তা বোঝাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
চিড়ার জিআই তুলনামূলক কম হওয়ায় এটি খাওয়ার পর রক্তে শর্করা দ্রুত বেড়ে যাওয়ার ঝুঁকি কম থাকে। অন্যদিকে, বেশি প্রক্রিয়াজাত হওয়ায় মুড়ির জিআই তুলনামূলক বেশি, ফলে অতিরিক্ত পরিমাণে খেলে রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত বাড়তে পারে।
অন্যদিকে, মুড়িতে ফাইবারের পরিমাণ কম থাকায় বেশি পরিমাণে খেলে ওজন বাড়ার ঝুঁকি তৈরি হতে পারে। তবে পরিমিত পরিমাণে ও সঠিক উপায়ে খেলে মুড়িও খাদ্যতালিকায় রাখা যেতে পারে।
পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী, ডায়াবেটিস রোগীদের চিড়া খাওয়ার সময় চিনি, গুড় বা অতিরিক্ত মিষ্টি উপাদান এড়িয়ে চলা উচিত। টকদই, শাকসবজি বা স্বাস্থ্যকর উপকরণ দিয়ে চিড়ার পদ তৈরি করে খাওয়া বেশি উপকারী। আর মুড়ি খেতে চাইলে তা সীমিত পরিমাণে নিয়ে শসা ও সবজির সঙ্গে খাওয়ার পরামর্শ দেওয়া হয়।