Logo
Logo
×

বিজ্ঞাপন

লাইফস্টাইল

সকালে খালি পেটে যেসব খাবার খেলে শরীর সুস্থ থাকে

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৮:৫৫ এএম

সকালে খালি পেটে যেসব খাবার খেলে শরীর সুস্থ থাকে

বিজ্ঞাপন

শরীর সুস্থ ও কর্মক্ষম রাখতে পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই। বিষয়টি সবাই জানলেও অনেকে খাবার বাছাইয়ের ক্ষেত্রে পুষ্টির চেয়ে স্বাদকেই বেশি গুরুত্ব দেন। অথচ এমন অভ্যাস দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, সুস্থ থাকার অন্যতম শর্ত হলো সঠিক খাদ্যাভ্যাস। আপনি কী খাচ্ছেন, কতটুকু খাচ্ছেন এবং কোন সময়ে খাচ্ছেন—এসব বিষয়ই শরীরের সুস্থতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই যখন যা ইচ্ছা, তা খাওয়ার অভ্যাস পরিহার করা জরুরি।

পুষ্টিকর ও সুষম খাবারের অভাবে শরীর প্রয়োজনীয় ভিটামিন, খনিজ ও অন্যান্য পুষ্টি উপাদান থেকে বঞ্চিত হয়। এর ফলে দেখা দিতে পারে বিভিন্ন পুষ্টিঘাটতি, দুর্বলতা এবং নানা ধরনের স্বাস্থ্যজটিলতা। বিশেষ করে দিনের শুরুতে পুষ্টিকর সকালের নাশতা না খেলে শরীর পর্যাপ্ত শক্তি পায় না, যার প্রভাব পড়ে সারাদিনের কর্মক্ষমতা ও মনোযোগের ওপর।

পুষ্টিবিদদের মতে, সকালের খাবার কখনো বাদ দেওয়া উচিত নয়। তবে সকালে ঠিক কোন কোন খাবারগুলো খেতে হবে, সেদিকে নজর রাখা জরুরি। কারণ সকালের খাবারের উপরই নির্ভর করে শরীরের অ্যানার্জি। 

চলুন জেনে নেওয়া যাক সকালে খালি পেটে কোন কোন খাবার খাওয়া উচিত-

লেবু ও মধু মেশানো পানি

সকালে উঠেই খালি পেটে লেবু ও মধু মেশানো পানি পান করেন অনেকেই। তবে যদি আপনি লেবু না মিশিয়ে মধু দিয়ে খান তাহলেও উপকার পাবেন। অনেকেরই লেবুতে গ্যাস্ট্রিক হয়, তারা শুধু মধু খেতে পারেন পানিতে মিশিয়ে।

মধুতে শরীরের প্রয়োজনীয় খনিজ, ভিটামিন, উৎসেচক থাকে। যা শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখে। আর খালি পেটে খেলে মেটাবলিজম রেট বাড়ে। শরীর থেকে টক্সিন বের হয়।

ভেজানো কাঠবাদাম

পুষ্টিবিদদের মতে, সকালে খালি পেটে কয়েকটি ভেজানো কাঠবাদাম খেলে সারাদিন শরীরে যথেষ্ট অ্যানার্জি মেলে। এটি ওজন কমাতেও সাহায্য করে। আমন্ডের মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ভিটামিন ই, প্রোটিন, ফাইবার, ওমেগা-৩, ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড থাকে। আমন্ডের সবটুকু পুষ্টি পেতে তা সারারাত ভিজিয়ে রাখবেন। তারপর সকালে উঠে খালি পেটে খাবেন।

ডিম

ডিমের পুষ্টিগুণ অনেক। আর তাই সকালের নাস্তায় অবশ্যই রাখুন ডিম সেদ্ধ কিংবা অমলেট। এর ফলে সারাদিন খুব বোশি ক্ষুধাও লাগবে না। এর ফলে ওজনও কমবে।

ওটস-পাকা কলা

ব্রেকফাস্টে ওটস অনেকেই খান। কেউ দুধ দিয়ে, কেউ আবার টকদই দিয়ে। তবে যদি পরিজ বানিয়ে নিতে পারেন তাহলে তা শরীরের জন্য আরও ভালো। গরম পানিতে ওটস আর পাকা কলা দিয়েই বানাতে পারেন পরিজ। এর ফলে শরীরে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাত্রা থাকবে নিয়ন্ত্রণে। কমবে কোলেস্টেরল।

পরিজ তৈরি করতে কড়াইতে প্রথমে ওটস ভেজে নিন। এবার এতে ২ কাপ পানি দিন। কিছুটা ঘন হলে আধা কাপ দুধ দিন। এবার দু চামচ গুড় বা মধু মিশিয়ে দিন। ঘন হয়ে এলে নামিয়ে নিন। ঠান্ডা হলে উপরে আমন্ড, কাজু ছড়িয়ে খান। ইচ্ছে হলে কলা, আপেল দিতে পারেন।

ফল

সকালের নাশতায় অবশ্যই ফল রাখুন। অনেকেরই ভুল ধারণা আছে, খালি পেটে ফল খেতে হয় না। তবে পুষ্টিবিদরা বলছেন, উপোস ভাঙার পর কিংবা দীর্ঘক্ষণ না খেয়ে থাকার পর খালি পেটে ফল খাওয়া উচিত। ফলে প্রচুর পরিমাণ ভিটামিন, ফাইবার ও পানি থাকে। যা শরীরে তাৎক্ষণিক শক্তি যোগায়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার