Logo
Logo
×

বিজ্ঞাপন

লাইফস্টাইল

ডায়েট নিয়ে গোপন রহস্য ফাঁস করলেন দর্শনা বণিক

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৪:২৩ পিএম

ডায়েট নিয়ে গোপন রহস্য ফাঁস করলেন দর্শনা বণিক

বিজ্ঞাপন

টালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক বর্তমানে টালিপাড়ার গণ্ডি পেরিয়ে এখন বলিউডে পাড়ি জমিয়েছেন। 'চুরি ছাড়া কাজ নেই' গানের সূত্রে নায়িকাকে অ্যাকাডেমি অব ফাইন আর্টস সিনেমায় দেখা গিয়েছিল। এ ছাড়া তিনি গত বছর পরিচালক অনুরাগ বসুর সিনেমা ‘মেট্রো ইন দিনো’তে দেখা গিয়েছিল। টালিউডের একাধিক সিনেমার পাশাপাশি ঢালিউডের ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে অভিনেত্রীকে। 

রোববার (৩ মে) অভিনেত্রী একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করে নেন। সেই ভিডিওতে শাড়িতে নজর কাড়েন অভিনেত্রী। সেখানে সোনালি পাড়ের সবুজ শাড়িতে দেখা যায় তাকে। গাড়ির ভেতরে বসে তাকে রোল খেতেও দেখা গেছে। সেই রোল খেতে খেতেই তিনি কিছু কথা শেয়ার করে নেন। নিজেকে কীভাবে মেনটেন করেন, কীভাবে ডায়েট করেন, এবার তার সেই সিক্রেট ফাঁস করলেন দর্শনা বণিক।

আরও পড়ুন
দর্শনা বণিক বলেন, তিনি যেহেতু ডায়েটে থাকেন, তাই বছরে একটা রোল খান। তার কথায়, ‘আজকে বহু মাস পর আমি চিকেন রোল খাচ্ছি। সাধারণভাবে বছরে একটা চিকেন রোল খাওয়ার কোটা থাকে। সেটা হচ্ছে পূজার সময়। পূজার সময় একদিন আমাকে একটা চিকেন রোল খেতেই হবে। কিন্তু এই বছর পূজার পরেই আমার একটা গানের শুটিং ছিল। গানটি হলো ‘চুরি ছাড়া কাজ নেই’। তাই আমি মোটামুটিভাবে একটা ডায়েট মেইনটেন করার চেষ্টা করেছি। খুব একটা বেশি কিছু খাইনি বাইরের। তারপর আর এটা খাওয়া হয়নি। অবশেষে খেলাম।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার