Logo
Logo
×

বিজ্ঞাপন

লাইফস্টাইল

অন্দরমহলেই লুকিয়ে আছে সুস্বাস্থ্যের চাবিকাঠি, জেনে নিন

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৫ এএম

অন্দরমহলেই লুকিয়ে আছে সুস্বাস্থ্যের চাবিকাঠি, জেনে নিন

বিজ্ঞাপন

স্বাস্থ্যের কথা মাথায় রেখেই সময়মতো বদলে ফেলুন আপনার বাড়ির নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। আপনার রূপের যেমন সৌন্দর্য ধরে রাখতে নিজেকে পরিচ্ছন্ন করে রাখুন, ঠিক তেমনই আপনার বাড়ির সৌন্দর্য ধরে রাখুন। কারণ আপনার অন্দরমহলেই লুকিয়ে আছে সুস্বাস্থ্যের চাবিকাঠি। 

ঘরের বাহ্যিক সৌন্দর্য রক্ষার পাশাপাশি একই সঙ্গে নজর রাখতে হবে ঘরের বিভিন্ন সামগ্রীর পরিচ্ছন্নতার দিকেও। তাই সুস্বাস্থ্যের কথা মাথায় রেখেই সময়মতো বদলে ফেলুন আপনার বাড়ির সাজসজ্জা।

বাড়ির প্লাস্টিকের আইস কিউব ট্রে, সময়মতো পুরোনো এই ট্রে বদলে ফেলা অত্যন্ত জরুরি। ভাবছেন নিশ্চয়ই কতদিন পর তা বদলাবেন? জেনে রাখুন প্রতি দুই বছর অন্তর আপনার ফ্রিজের আইস কিউব ট্রে বদলে ফেলা উচিত। কারণ দিনের পর দিন ব্যবহারের পর এতে প্রচুর ব্যাকটেরিয়া জমে যায়, যা খালি চোখে দেখা সম্ভব নয়। এমনকি দীর্ঘদিন ব্যবহারের পর তা পরিষ্কার করেও খুব লাভ হয় না। তাই নির্দিষ্ট সময়মতো পালটে ফেলুন আপনার বাড়ির আইস কিউব ট্রে।

সেই সঙ্গে প্রতি দুই বছর অন্তর আপনাকে বদলে ফেলতে হবে আপনার ব্যবহার করা তোয়ালেও। প্রতিদিন গোসলের পর পরিষ্কার করার পরও তাতে জীবাণু থেকেই যায়, যা পুরোপুরি পরিষ্কার হয় না। তাই বছরের পর বছর একই তোয়ালে ব্যবহার করলে তা যে খুব একটা স্বাস্থ্যকর হবে না তা বলাই বাহুল্য।

শুধু তাই নয়, সময়মতো বাড়ির বিছানার চাদরও বদলে ফেলুন। কারণ বিছানার চাদর বছরের পর বছর ব্যবহার করা যায় না। তাই নির্দিষ্ট একটা সময় যেহেতু আমরা বিছানায় কাটাই, তাই আমাদের শরীরের ঘাম ও মৃত চামড়া বিছানার সঙ্গে মিশে যায়। সুতরাং কবে ব্যবহারের অযোগ্য হবে, তা না ভেবে, সেই অপেক্ষায় না থেকে দুই-তিন বছর পর পর বদলানো উচিত।

এ ছাড়া আপনার বাজারের ব্যাগও রয়েছে সেই তালিকায়। আপনার নিত্যব্যবহার্য বাজারের ব্যাগে সবজি, মাছ ও মাংস আনা-নেওয়ার ফলে তা দিনে দিনে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর হয়ে যায়। তাই দুই বছর অন্তর তা পালটানোও অত্যন্ত প্রয়োজনীয়।

অবাক হওয়ার মতো হলেও এ কথা সত্যি যে সুস্বাস্থ্য বজায় রাখতে এক বছর অন্তর পালটে ফেলতে হবে আপনার প্রতিদিনের ব্যবহার করা পায়ের জুতাও। কারণ প্রতিদিন এতে আমাদের পায়ের ধুলোময়লা, ঘাম জমে তা রীতিমতো ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। আর তা অস্বাস্থ্যকরও হয়। তাই সময়মতো পালটে ফেলুন আপনার ব্যবহারের চটিও।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার