বিজ্ঞাপন
এসএসসি পাশেই চাকরি দেবে ওয়ালটন, বয়স ১৮ হলেই আবেদন
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০:২০ এএম
বিজ্ঞাপন
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির আফটার সেলস সার্ভিস (লিফট) বিভাগ টেকনিশিয়ান পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
প্রকাশের তারিখ: ১০ নভেম্বর ২০২৬
পদ সংখ্যা: ১টি
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: টেকনিশিয়ান
বিভাগ: আফটার সেলস সার্ভিস (লিফট)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ
অন্যান্য যোগ্যতা: লিফটের যেকোনো টেকনিক্যাল সমস্যা সমাধানের জন্য চাহিদা অনুযায়ী (অন-কল ভিত্তিতে) প্রজেক্টে উপস্থিত হয়ে সার্ভিস প্রদানে দক্ষতা।
অভিজ্ঞতা: ১–৩ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা।
কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: টিএ/ডিএ, ভ্রমণ ভাতা, মুনাফার অংশ, বছরে ২টি উৎসব বোনাস, মোবাইল বিল, কর্মক্ষমতাভিত্তিক বোনাস (পারফরম্যান্স বোনাস), প্রভিডেন্ট ফান্ড, বার্ষিক বেতন পর্যালোচনা।
আবেদন শুরুর তারিখ: ১০ নভেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ১০ ডিসেম্বর ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।