বিজ্ঞাপন
বিজ্ঞাপন
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উপায় (ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড) । ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (UCB) সহযোগী প্রতিষ্ঠানটি ট্রেইনি রিলেশনশিপ লিড পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। শনিবার, ৭ নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগামী ২০ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
এক নজরে উপায়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: উপায় (ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড)
পদের নাম: ট্রেইনি রিলেশনশিপ লিড
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: নতুন রিটেইল এজেন্টদের যুক্ত করা, ডিস্ট্রিবিউশন হাউসের (DH) কার্যক্রম পর্যবেক্ষণ করা এবং গ্রাহক পর্যায়ে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতে দক্ষতা।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৫ থেকে ৩৫ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: ৪০,০০০-৫৫,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: টিএ/ডিএ, মোবাইল বিল ভাতা, ইন্টারনেট বিল ভাতা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২০ নভেম্বর ২০২৬