বিজ্ঞাপন
স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ, স্নাতক পাশেই আবেদন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১০:০২ এএম
বিজ্ঞাপন
নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইলস পিএলসি। প্রতিষ্ঠানটির এইচআর বিভাগ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ৫ নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে স্কয়ার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: স্কয়ার টেক্সটাইলস পিএলসি
পদের নাম: এক্সিকিউটিভ
বিভাগ: এইচআর
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় শিক্ষা অনুষদে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: কারখানার পরিবেশে সরাসরি কাজ করার বাস্তব দক্ষতা। নির্ধারিত কারখানার মূল মানবসম্পদ (HR) কার্যাবলী, যেমন—জনবল পরিকল্পনা, নিয়োগ, নির্বাচন, যোগদান প্রক্রিয়া, পদায়ন এবং কর্মচারী সংক্রান্ত নথিপত্রের সমন্বয় ও পর্যবেক্ষণে দক্ষতা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
কর্মস্থল: ঢাকা (উত্তরা)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৬