Logo
Logo
×

বিজ্ঞাপন

চাকরি

পুলিশে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ, এসএসসি পাশেই আবেদন

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৭:১৪ এএম

পুলিশে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ, এসএসসি পাশেই আবেদন

বিজ্ঞাপন

সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য নতুন নিয়োগের সুযোগ তৈরি করেছে বাংলাদেশ পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অধীনে পাঁচটি পদে মোট ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে এসব পদে আবেদন করতে পারবেন। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১২ নভেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে। চলবে ৩০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

একনজরে নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠান: বাংলাদেশ পুলিশ

নিয়োগকারী ইউনিট: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)

পদের সংখ্যা: ৫টি

মোট নিয়োগ: ২০ জন

চাকরির ধরন: স্থায়ী

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

কর্মস্থল: ঢাকা

নাগরিকত্ব: বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।

আবেদনের যোগ্যতা ও বয়স: আবেদনকারীর বয়স ১ নভেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণ করা হবে না।

আবেদনের সময়সূচি:

  • আবেদন শুরু: ১২ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।
  • আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা।
  • আবেদনের মাধ্যম: অনলাইন।

আবেদন করবেন যেভাবে:

আগ্রহী প্রার্থীদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্ধারিত অনলাইন আবেদন পদ্ধতি অনুসরণ করে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে নির্ধারিত মাপ অনুযায়ী ছবি ও স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে।

  • ছবির মাপ: ৩০০ × ৩০০ পিক্সেল।
  • স্বাক্ষরের মাপ: ৩০০ × ৮০ পিক্সেল।

নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। একইভাবে অসম্পূর্ণ আবেদনপত্রও বাতিল বলে গণ্য হতে পারে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার