Logo
Logo
×

বিজ্ঞাপন

চাকরি

স্কয়ার গ্রুপে নিয়োগ, বিদেশ ভ্রমণসহ পাবেন যেসব সুবিধা

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১০:০৬ এএম

স্কয়ার গ্রুপে নিয়োগ, বিদেশ ভ্রমণসহ পাবেন যেসব সুবিধা

বিজ্ঞাপন

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। প্রতিষ্ঠানটি মেডিকেল প্রমোশন অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। 

আগ্রহী প্রার্থীদের নিজ নিজ জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও নম্বরপত্রের মূল কপি ও ফটোকপিসহ উল্লিখিত ঠিকানা ও নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্যে অনুরোধ করা হয়েছে। 

এক নজরে স্কয়ার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ 

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি

পদের নাম: মেডিকেল প্রমোশন অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি (এইচএসসি পর্যায়ে বিজ্ঞান বিভাগ থাকা আবশ্যক)

অন্যান্য যোগ্যতা: ইংরেজি ও বাংলা উভয় ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা

অভিজ্ঞতা: প্রয়োজন নেই

চাকরির ধরন: ফুলটাইম

আরও পড়ুন
কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর

৬ নভেম্বরের সাক্ষাৎকারের ঠিকানা

বগুড়া: হরিগড়ি মোড়, তেলিপুকুর ছোট বেলাইল, হোল্ডিং ১৫৯৪, বগুড়া সদর।

ঢাকা: স্কয়ার সেন্টার, ৪৮ মহাখালী সি/এ, ঢাকা-১২১২।

কুমিল্লা: ৩৬৩, শিশুমঙ্গল রোড, কান্দিরপাড়, কুমিল্লা।

চট্টগ্রাম: হাউস ৩৫/সি, বায়েজিদ বোস্তামী রোড, নাসিরাবাদ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া (টেক্সটাইল মোড়)।

সাক্ষাৎকারের সময়: সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত।

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গ্রুপ ইন্স্যুরেন্স, বিক্রয় সংক্রান্ত প্রণোদনা (সেলস ইনসেন্টিভ), বিদেশ ভ্রমণ, উৎসব বোনাস, মুনাফার অংশ (প্রফিট শেয়ার), পারফরম্যান্স বোনাস ইত্যাদি। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার