Logo
Logo
×

বিজ্ঞাপন

চাকরি

হোটেল সোনারগাঁওয়ে চাকরি, আবেদন শেষ ১০ নভেম্বর

Icon

চাকরি ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পিএম

হোটেল সোনারগাঁওয়ে চাকরি, আবেদন শেষ ১০ নভেম্বর

বিজ্ঞাপন

রাজধানীর অভিজাত হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে চাকরির সুযোগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটি ‘রিসেপশনিস্ট’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা আগামী ১০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: প্যান প্যাসিফিক সোনারগাঁও

পদের নাম: রিসেপশনিস্ট

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। পাশাপাশি এমএস অফিস প্যাকেজ ও ইন্টারনেট ব্যবহারে দক্ষ হতে হবে।

কর্মস্থল: ঢাকা

কর্মক্ষেত্র: হোটেল

চাকরির ধরন: পূর্ণকালীন

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর।

বেতন: প্রতিযোগিতামূলক বেতন কাঠামো। অন্যান্য সুযোগ-সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী দেওয়া হবে।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীরা অনলাইনে বিডিজবসের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ১০ নভেম্বর ২০২৬।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার