Logo
Logo
×

বিজ্ঞাপন

চাকরি

প্রভিডেন্ট ফান্ডসহ সিটি ব্যাংকে চাকরি, লাগবে না অভিজ্ঞতা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১০:৩৪ এএম

প্রভিডেন্ট ফান্ডসহ সিটি ব্যাংকে চাকরি, লাগবে না অভিজ্ঞতা

বিজ্ঞাপন

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিটি ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। মঙ্গলবার, ০৬ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন চলবে। 

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। 

এক নজরে সিটি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: সিটি ব্যাংক পিএলসি

পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

বিভাগ: ব্রাঞ্চ ব্যাংকিং

পদসংখ্যা: নির্ধারিত নয়  

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা 

অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

আরও পড়ুন
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: কমপক্ষে ২২ বছর 

কর্মস্থল: যেকোনো জায়গায় 

বেতন: মাসের প্রশিক্ষণকালীন সময়ে মাসিক বেতন ৫০,০০০ টাকা। প্রশিক্ষণকাল সফলভাবে সম্পন্ন করার পর মাসিক বেতন বৃদ্ধি পেয়ে ৬৫,০০০ টাকা হবে।  

অন্যান্য সুবিধা: পারফরম্যান্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, সপ্তাহে ২ দিন ছুটি, বিমা, গ্র্যাচুইটি, ক্রেডিট কার্ড, চিকিৎসা ভাতা, উৎসব বোনাস।  

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২৬

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার