Logo
Logo
×

বিজ্ঞাপন

চাকরি

বিমান বাংলাদেশে বড় নিয়োগ

Icon

চাকরি ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পিএম

বিমান বাংলাদেশে বড় নিয়োগ

বিজ্ঞাপন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ১৩টি পদে ২৩৪ জনবল নিয়োগ দেওয়া হবে। এসব পদে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। আবেদন ফি টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে।

সহকারী ব্যবস্থাপক হ্যাঙ্গার (ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল) পদে ২ জন, সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (অপারেশনস টেকনিক্যাল) পদে ২ জন, সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (প্যাসেঞ্জার সেলস/কার্গো সেলস/ব্যবস্থাপনা উন্নয়ন) পদে ৪ জন, সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (অ্যারোস্পেস) পদে ৫ জন এবং সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (এভিওনিকস) পদে ৪ জন নেওয়া হবে।

এ ছাড়া সহকারী ব্যবস্থাপক লাইব্রেরি পদে ১ জন, সিনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট ১ জন, টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট ৫ জন, গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট ১৫৪ জন, প্রিন্টিং অ্যাসিস্ট্যান্ট ২ জন, মেডিক্যাল টেকনোলজিস্ট ১ জন, এয়ারক্রাফট মেকানিক (লাইন অ্যান্ড বেজ মেইনটেন্যান্স) ৫০ জন এবং জুনিয়র ফায়ার সেফটি অ্যাসিস্ট্যান্ট পদে ৩ জন নিয়োগ দেওয়া হবে।

সহকারী ব্যবস্থাপক পর্যায়ের ছয়টি পদের বেতন ২৬ হাজার ৫০০ থেকে ৫৭ হাজার ৯৫০ টাকা। সিনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট ও টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট পদের বেতন ১৫ হাজার ৯০০ থেকে ৩৮ হাজার ৪০০ টাকা।

গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, প্রিন্টিং অ্যাসিস্ট্যান্ট, মেডিক্যাল টেকনোলজিস্ট ও এয়ারক্রাফট মেকানিক পদের বেতন ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা। আর জুনিয়র ফায়ার সেফটি অ্যাসিস্ট্যান্ট পদে বেতন ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা।

আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। নারী-পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।

নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে বিমানের প্রয়োজন অনুযায়ী যেকোনো স্থানে।

আবেদন ফি

১ থেকে ৬ নম্বর পদের জন্য আবেদন ফি ৬৬৯ টাকা, ৭ ও ৮ নম্বর পদের জন্য ৫৫৮ টাকা, ৯ থেকে ১২ নম্বর পদের জন্য ৩৩৫ টাকা এবং ১৩ নম্বর পদের জন্য ২২৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার