বিজ্ঞাপন
চাকরি দিচ্ছে সিটি ব্যাংক, থাকছে নানান সুবিধা
চাকরি ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পিএম
বিজ্ঞাপন
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিটি ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি হেড অব কনকারেন্ট অডিট পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ০৪ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
অন্যান্য যোগ্যতা: বাংলাদেশ ব্যাংকের নীতিমালা, কমপ্লায়েন্স এবং ব্যাংকিং পণ্য ও সেবাসমূহ সম্পর্কে গভীর জ্ঞান। অডিট বা নিরীক্ষা সংক্রান্ত ধারণা ও পদ্ধতির বিষয়ে স্বচ্ছ ও ভালো বোঝাপড়া। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন এবং অন্যান্য প্রাসঙ্গিক সফটওয়্যার সিস্টেমে ভালো দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ০৪ অক্টোবর ২০২৬