Logo
Logo
×

বিজ্ঞাপন

চাকরি

স্কয়ার গ্রুপে চাকরি, প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটিসহ পাবেন যেসব সুবিধা

Icon

চাকরি ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পিএম

স্কয়ার গ্রুপে চাকরি, প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটিসহ পাবেন যেসব সুবিধা

বিজ্ঞাপন

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। প্রতিষ্ঠানটি মেডিকেল প্রমোশন অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২০ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগামী ০২ অক্টোবর পর্যন্ত আবেদন চলবে। 

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। 

এক নজরে স্কয়ার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি

পদের নাম: মেডিকেল প্রমোশন অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি (এইচএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ থাকতে হবে)

অন্যান্য যোগ্যতা: ইংরেজি ও বাংলা উভয় ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা

অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

চাকরির ধরন: ফুলটাইম

আরও পড়ুন
কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

কর্মস্থল: দেশের যেকোনো জায়গায়

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গ্রুপ ইন্স্যুরেন্স, সেলস ইনসেনটিভ, বিদেশ ভ্রমণ, উৎসব বোনাস, লাভের অংশ, পারফরম্যান্স বোনাস ইত্যাদি।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ সময়: ০২ অক্টোবর ২০২৬ 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার