বিজ্ঞাপন
আকিজ বশির গ্রুপে নিয়োগ, পাবেন প্রতি বছর ইনক্রিমেন্ট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১০:০৩ এএম
বিজ্ঞাপন
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ বশির গ্রুপ। প্রতিষ্ঠানটি সেলস, আকিজ সিরামিকস লিমিটেড (টাইলস) বিভাগ এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। বৃহস্পতিবার, ২০ আগস্ট থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগামী ৩০ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
এক নজরে আকিজ বশির গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: আকিজ বশির গ্রুপ
পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ
বিভাগ: সেলস, আকিজ সিরামিকস লিমিটেড (টাইলস)
পদসংখ্যা: ০৫টি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: বিক্রয় কার্যক্রম পরিচালনায় দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৫ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৪ থেকে ৩৫ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: টি/এ, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, ছুটিকালীন ভ্রমণ ভাতা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩০ আগস্ট ২০২৬