বিজ্ঞাপন
চাকরি দেবে ওয়ালটন, থাকছে প্রভিডেন্ট ফান্ডসহ নানা সুবিধা
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১০:৪৪ এএম
বিজ্ঞাপন
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। ফরেন সোয়ার্কিং অ্যান্ড প্রকিউরমেন্ট ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য প্রতিষ্ঠানটি এ বিজ্ঞপ্তি দিয়েছে। রোববার, ১৬ আগস্ট থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগামী ২৯ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: ফরেন সোয়ার্কিং অ্যান্ড প্রকিউরমেন্ট ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ০২টি
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি
অন্যান্য যোগ্যতা: আন্তর্জাতিক বাণিজ্য প্রক্রিয়া সম্পর্কে ভালো ধারণা। মাইক্রোসফট এক্সেল, পাওয়ারপয়েন্ট এবং ইআরপি সিস্টেমে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৭ বছর
চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৫ থেকে ৩৫ বছর
কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, লভ্যাংশ, বিমা, মোবাইল বিল, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস-সহ কোম্পানির নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৯ আগস্ট ২০২৬