বিজ্ঞাপন
আস-সুন্নাহ ফাউন্ডেশনে নিয়োগ, বেতন ছাড়াও থাকছে থাকা-খাওয়ার সুবিধা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৩:৫৫ পিএম
বিজ্ঞাপন
আস-সুন্নাহ ফাউন্ডেশন ‘দাঈ’ পদে উদ্যমী ও নিষ্ঠাবান জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মানবসেবার দাওয়াহ কার্যক্রম পরিচালনা এবং উপকারভোগীদের কাছে নৈতিক ও ইসলামের শিক্ষা পৌঁছে দিতে এই নিয়োগ দেওয়া হবে। আপনি যদি আপনার মেধা ও সৃজনশীলতা দিয়ে দ্বীনি খিদমতে অংশ নিতে আগ্রহী হন, তবে আস-সুন্নাহ ফাউন্ডেশন আপনার অপেক্ষায় আছে।
এক নজরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
| তথ্যের ধরন | বিবরণ |
| প্রতিষ্ঠানের নাম | আস-সুন্নাহ ফাউন্ডেশন |
| পদের নাম | দাঈ |
| পদসংখ্যা | ৭ জন |
| চাকরির ধরন | বেসরকারি, ফুল টাইম |
| প্রার্থীর ধরন | নারী - পুরুষ |
| শিক্ষাগত যোগ্যতা | তাকমিল/কামিল/স্নাতকোত্তর ইন ইসলামিক স্টাডিজ |
| বেতন | ১৮,০০০ - ২৫,০০০ টাকা |
| বয়সসীমা | নির্ধারিত নয় |
| সূত্র | প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তি |
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
- আবেদন পদ্ধতি: অনলাইনে।
- কর্মস্থল: যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
- প্রার্থীকে অবশ্যই ধূমপানমুক্ত এবং সুন্নাহসম্মত জীবনযাপনে অভ্যস্ত হতে হবে।
- মাঠ পর্যায়ের তথ্য সহজ ও হৃদয়স্পর্শী ভাষায় উপস্থাপন করতে হবে।
- আস-সুন্নাহ ফাউন্ডেশনের লক্ষ্য ও আদর্শের প্রতি শ্রদ্ধাশীল এবং প্রয়োজনে ফিল্ড ভিজিট করার মানসিকতা থাকা।
- আমানতদারিতার সাথে দায়িত্ব পালন ও প্রতিষ্ঠানের ভিশন বজায় রাখতে সচেতন হওয়া।
প্রার্থীর যোগ্যতা ও শর্তাবলি:
- স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তাকমিল/কামিল/মাস্টার্স ইন ইসলামিক স্টাডিজ।
- ইসলামি জ্ঞান ও দাওয়াহ সম্পর্কে সুদৃঢ় ধারণা থাকতে হবে।
- এমএস অফিস, গুগল ওয়ার্কস্পেস এবং এআই ইত্যাদি সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।
- কমিউনিকেশন স্কিলে পারদর্শিতা থাকা আবশ্যক।
- মাঠপর্যায়ে দেশব্যাপী কাজ করার মানসিকতা ও শারীরিক সক্ষমতা থাকা থাকতে হবে।
প্রার্থীর দায়িত্ব ও কর্তব্যসমূহ:
- আস-সুন্নাহ ফাউন্ডেশনের অধীনে দেশব্যাপী দাওয়াহভিত্তিক যাবতীয় কার্যক্রম পরিচালনা করতে হবে।
- মানবসেবা বিভাগ কর্তৃক পরিচালিত স্বাবলম্বীকরণ প্রকল্প পরিচালনা করা।
- মাঠপর্যায়ে উপস্থিত থেকে উপকারভোগীদের দ্বীনি-নৈতিক তদারকি করা।
- আস-সুন্নাহ ফাউন্ডেশনের নীতি ও আদর্শ মেনে চলা।
অন্যান্য সুযোগ-সুবিধা
- উম্মাহর জন্য কাজ করার সুবর্ণ সুযোগ।
- মাসিক বেতন ১৮,০০০ – ২৫,০০০ টাকা।
- থাকা-খাওয়ার সু-ব্যবস্থা।
- বছরে দুটি ঈদ বোনাস।
- বাৎসরিক বেতন বৃদ্ধির সুযোগ।
আবেদনের ঠিকানা: আস-সুন্নাহ ফাউন্ডেশন, প্লট- ৬২ ও ৬৪, রোড- ৩, ব্লক-এ, আফতাবনগর, ঢাকা-১২১২। আগ্রহী প্রার্থীগণ গুগল ফর্মটি পূরণ করুন। ফরম লিংক।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের নিয়োগ ও বাছাই প্রক্রিয়া:
- প্রাথমিক ইন্টারভিউ এবং প্রযুক্তিগত ও ইলমী যোগ্যতা যাচাইয়ের মাধ্যমে প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা করা হবে।
- সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভুক্ত প্রার্থীদের ৩ দিনের আবাসিক ক্যাম্পে অংশ নিতে হবে।
- ক্যাম্পের মূল্যায়নে ৭ জনকে ১ বছরের প্রকল্প-ভিত্তিক নিয়োগ দেওয়া হবে।
- সন্তোষজনক কর্মদক্ষতার ভিত্তিতে ১ বছর পর চাকরি স্থায়ীকরণ হতে পারে।