বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বাংলাদেশ সেনাবাহিনী টেকনিক্যাল শাখায় ‘সৈনিক’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীদের অনলাইনে আবেদনের সুযোগ রয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে ১৫ আগস্ট ২০২৬।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী
চাকরির ধরন: সরকারি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান (সাধারণ/মাদরাসা/কারিগরি/উন্মুক্ত) পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০। পাশাপাশি কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৩ মাসের ট্রেড কোর্স সম্পন্ন হতে হবে।
শাখার নাম: টেকনিক্যাল শাখা, ট্রেড-১
শারীরিক যোগ্যতা: উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, ওজন ৪৯ কেজি। বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, ওজন ৪৯ কেজি।
বয়স: ১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে সাড়ে ১৭-২৩ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
বেতন: সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী
চিকিৎসা: সামরিক হাসপাতালে বিনা খরচে চিকিৎসার সুযোগ
বৈবাহিক অবস্থা: অবিবাহিত
জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশি
আবেদন ফি: ৩-০০ টাকা (পরীক্ষার ফি ২০০ টাকা + রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা)।
চাকরির ধরন: স্থায়ী।
প্রার্থীর ধরন: পুরুষ।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান।
প্রার্থী নির্বাচন পদ্ধতি: স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা) এবং সাক্ষাৎকারের মাধ্যমে।
আবেদন ও জমা দেওয়ার নিয়মাবলী
প্রয়োজনীয় নথি: ছবি (৩০০×৩০০ পিক্সেল) ও স্বাক্ষর (৩০০×৮০ পিক্সেল) স্ক্যান করে আপলোড করতে হবে।
প্রবেশপত্র সংগ্রহ: আবেদনের পর পরবর্তী ৭ দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে (নির্ধারিত সময়ের পর প্রিন্ট করার সুযোগ থাকবে না)।
আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬।
আবেদন মাধ্যম: বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন অথবা টেলিটক প্রিপেইড সিমের (SMS) মাধ্যমে আবেদন করা যাবে।