Logo
Logo
×

বিজ্ঞাপন

চাকরি

সপ্তাহে ২ দিন ছুটিসহ চাকরি দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

Icon

চাকরি ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১১:৩৪ এএম

সপ্তাহে ২ দিন ছুটিসহ চাকরি দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

বিজ্ঞাপন

বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এইচআর এক্সপ্যাট ম্যানেজমেন্ট বিভাগ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য সংস্থাটি এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৮ জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগামী ০৫ আগস্ট পর্যন্ত আবেদন চলবে। 

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও সাপ্তাহিক ২দিন ছুটি, মোবাইল বিল, বিমা, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস-সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

এক নজরে ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স

পদের নাম: এক্সিকিউটিভ

বিভাগ: এইচআর এক্সপ্যাট ম্যানেজমেন্ট

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি 

আরও পড়ুন
আরও পড়ুন

অন্যান্য যোগ্যতা: ইংরেজি ও বাংলা ভাষায় (লেখা ও বলায়) ভালো দক্ষতা। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনগুলোতে (ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট) দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৩ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা। 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: সাপ্তাহিক ২দিন ছুটি, মোবাইল বিল, বিমা, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ০৫ আগস্ট ২০২৬ 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার