Logo
Logo
×

বিজ্ঞাপন

চাকরি

চাকরির বয়সসীমা ৩৫-৪০ করা নিয়ে নতুন খবর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৮:৩৫ পিএম

চাকরির বয়সসীমা ৩৫-৪০ করা নিয়ে নতুন খবর

বিজ্ঞাপন

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্থায়ীভাবে সর্বনিম্ন ৩৫ বছর এবং কোভিড-১৯, সেশনজটসহ বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য অস্থায়ীভাবে ৪০ বছর করার দাবি জানিয়েছে ‘চাকরিপ্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা’। একই সঙ্গে এ দাবি বাস্তবায়নে সরকারের প্রতি এক সপ্তাহের আলটিমেটাম দিয়েছে সংগঠনটি।

শনিবার (১১ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির নেতারা।


সংবাদ সম্মেলনে তারা বলেন, গত ৫ জুলাই সচিবালয়ের উদ্দেশে পদযাত্রা কর্মসূচি পালন করা হয়। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে সাত সদস্যের একটি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর তাদের দাবির বিষয়ে একটি খসড়া প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।

তাদের ভাষ্য, আন্তর্জাতিক মানদণ্ড, কোভিড-পরবর্তী নিয়োগ কার্যক্রমে স্থবিরতা, দীর্ঘ সেশনজট, নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা, উচ্চশিক্ষা সম্পন্ন করতে অতিরিক্ত সময় ব্যয় এবং বর্তমান আর্থসামাজিক বাস্তবতার কারণে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি এখন সময়ের দাবি।

চাকরিপ্রত্যাশীরা আগামী ১৬ জুলাইয়ের মধ্যে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে দৃশ্যমান ও ইতিবাচক সিদ্ধান্ত প্রত্যাশা করেন। তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার