বিজ্ঞাপন
আকিজ বশির গ্রুপে চাকরি, প্রভিডেন্টসহ ফান্ড পাবেন যেসব সুবিধা
চাকরি ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২৬, ১০:৩০ এএম
বিজ্ঞাপন
আকিজ বশির গ্রুপে সিনিয়র এক্সিকিউটিভ (নিরাপত্তা ইনচার্জ) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের কাছ থেকে গত ১ জুন থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ৮ জুন পর্যন্ত। যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় বেতনের পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, গ্র্যাচুইটি, দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক বেতন বৃদ্ধি, বছরে দুটি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
এক নজরে আকিজ বশির গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠান: আকিজ বশির গ্রুপ
পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ (নিরাপত্তা ইনচার্জ)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি।
অতিরিক্ত যোগ্যতা: নিরাপত্তা ব্যবস্থাপনা বিষয়ে পেশাগত সনদধারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ থেকে ৬ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মক্ষেত্র: অফিসভিত্তিক
প্রার্থী: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
বয়সসীমা: ২৮ থেকে ৩৫ বছর
কর্মস্থল: বনানী, ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, গ্র্যাচুইটি, দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট) এবং বছরে দুটি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৮ জুন ২০২৬