Logo
Logo
×

বিজ্ঞাপন

চাকরি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন করবেন যেভাবে

Icon

চাকরি ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১০:৩৭ এএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন করবেন যেভাবে

বিজ্ঞাপন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে পদোন্নতি বা আপগ্রেডেশনের মাধ্যমে বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে। ১৩টি পদে মোট ৩১ জনকে নিয়োগ দেওয়া হবে ৫ থেকে ১৬ গ্রেডে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়োগ 

প্রতিষ্ঠানের নাম: জাতীয় বিশ্ববিদ্যালয়

চাকরির ধরন: সরকারি

পদ সংখ্যা: ১৩টি

মোট নিয়োগ: ৩১ জন

গ্রেড: ৫–১৬

পদের বিবরণ

১. উপরেজিস্ট্রার/সমমান (গ্রেড-৫)

স্নাতকোত্তর ডিগ্রিসহ সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা অথবা স্নাতক ডিগ্রিসহ নির্ধারিত অভিজ্ঞতা প্রয়োজন।

২. সিনিয়র প্রোগ্রামার (গ্রেড-৫)

প্রোগ্রামার পদে ৫ বছরের অভিজ্ঞতাসহ মোট ৮ বছরের চাকরির অভিজ্ঞতা।

৩. সিনিয়র মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (গ্রেড-৫)

মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে অভিজ্ঞতা এবং নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণে দক্ষতা।

 ৪. মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (গ্রেড-৬)

সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার হিসেবে অভিজ্ঞতা, কম্পিউটার সায়েন্সে ডিগ্রি থাকলে অগ্রাধিকার।

৫. সিনিয়র মেডিকেল অফিসার/ডেন্টিস্ট্রি (গ্রেড-৬)

মেডিকেল অফিসার পদে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা।

৬. সহকারী রেজিস্ট্রার/সমমান (গ্রেড-৭)

স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রিসহ সেকশন অফিসার পদে অভিজ্ঞতা।

৭. সহকারী রেজিস্ট্রার (কম্পিউটার) (গ্রেড-৭)

টেকনিক্যাল বা সেকশন অফিসার পদে অভিজ্ঞতা প্রয়োজন।

৮. সহকারী প্রোগ্রামার (গ্রেড-৯)

সাব টেকনিক্যাল অফিসার পদে অভিজ্ঞতা এবং মোট ৪ বছরের চাকরির অভিজ্ঞতা।

৯. সেকশন অফিসার (গ্রেড-৯)

প্রশাসনিক বা উচ্চমান সহকারী পদে অভিজ্ঞতা।

১০. টেকনিক্যাল অফিসার (গ্রেড-৯)

সাব টেকনিক্যাল অফিসার পদে অভিজ্ঞতা প্রয়োজন।

১১. সিনিয়র ক্যাটালগার (গ্রেড-১০)

মাস্টার্স ডিগ্রিসহ গ্রন্থাগার সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা।

১২. উচ্চমান সহকারী (গ্রেড-১৩)

স্নাতক বা এইচএসসি ডিগ্রিসহ সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা।

১৩. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)

এইচএসসি পাসসহ দীর্ঘমেয়াদি অভিজ্ঞতা ও কম্পিউটার টাইপিং দক্ষতা আবশ্যক।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীরা এখানে ক্লিক করে বিস্তারিত দেখে ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্রের প্রিন্ট কপি ও প্রয়োজনীয় সনদের সত্যায়িত কপি বিভাগীয় প্রধানের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। 

আবেদনের শেষ তারিখ: ১৫ এপ্রিল ২০২৬। 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার