Logo
Logo
×

বিজ্ঞাপন

চাকরি

নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, বিবাহিতরাও পাবেন সুযোগ

Icon

চাকরি ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:৩৭ এএম

নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, বিবাহিতরাও পাবেন সুযোগ

বিজ্ঞাপন

বাংলাদেশ সেনাবাহিনীতে ৮৭তম বিএমএ স্পেশাল (এএমসি) এবং ৭১তম বিএমএ স্পেশাল (এডিসি) কোর্সে ‘অফিসার ক্যাডেট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিবাহিত প্রার্থীরাও শর্ত সাপেক্ষে পাবেন আবেদনের সুযোগ।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী

কোর্সের নাম: 

৮৭তম বিএমএ স্পেশাল (এএমসি) এবং ৭১তম বিএমএ স্পেশাল (এডিসি) কোর্স

শাখার নাম: 

আর্মি মেডিকেল কোর, নারী-পুরুষ

শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে। বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ করতে হবে এবং ইন্টার্নশিপের সার্টিফিকেট জমা দিতে হবে। এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৯ থাকতে হবে। তবে যে কোনো পরীক্ষায় ৪.৫০ এর কম থাকতে পারবে না।

শাখার নাম: 

আর্মি ডেন্টাল কোর, পুরুষ ও নারী

শিক্ষাগত যোগ্যতা: বিডিএস ডিগ্রিধারী হতে হবে। বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ করতে হবে এবং ইন্টার্নশিপের সার্টিফিকেট জমা দিতে হবে। এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৯ থাকতে হবে। তবে যে কোনো পরীক্ষায় ৪.৫০ এর কম থাকতে পারবে না।

আরও পড়ুন
শারীরিক যোগ্যতা: 

পুরুষের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, ওজন ৫৭ কেজি। নারীর জন্য উচ্চতা ৫ ফুট, বুকের মাপ ২৮-৩০ ইঞ্চি, ওজন ৪৮ কেজি।

বয়স: 

১ জুলাই ২০২৬ তারিখে সর্বোচ্চ ২৮ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

জাতীয়তা: বাংলাদেশি

বৈবাহিক অবস্থা:

(ক) পুরুষ। অবিবাহিত। তবে ১ জুলাই ২০২৬ তারিখ যাদের বয়স ২৬ বছরের উপরে হবে সে সব বিবাহিত পুরুষ প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

(খ) নারী। বিবাহিতা/অবিবাহিতা

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

আবেদন ফি: 

টেলিটক/ভিসা/মাস্টার কার্ড/টিএপি/বিকাশ,নগদ/রকেট ইত্যাদির মাধ্যমে রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০০ টাকা এবং অনলাইনে আবেদন ফি বাবদ ১০০০ টাকা জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৬

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার