Logo
Logo
×

বিজ্ঞাপন

আবহাওয়ার খবর

ঢাকাসহ যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৯:২৯ এএম

ঢাকাসহ যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

বিজ্ঞাপন

দেশের সবগুলো বিভাগের অধিকাংশ জায়গায় মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। পরের ২৪ ঘণ্টার জন্যও রাখা হয়েছে একই ধরনের পূর্বাভাস।

এরপর মাঝে একদিন বেড়ে ধীরে ধীরে বৃষ্টিপাতের প্রবণতা কমবে বলে জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় (সন্ধ্যা ৬টা পর্যন্ত) দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নেত্রকোনায় ১৪১ মিলিমিটার। এছাড়া হাতিয়া ১৪০, কক্সবাজারে ১৩৬ ও সিলেটে ১২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এসময় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ৫০ মিলিমিটার।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার