Logo
Logo
×

বিজ্ঞাপন

আবহাওয়ার খবর

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৯:৪৮ এএম

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

বিজ্ঞাপন

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পাশাপাশি দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল  ৮৬ শতাংশ।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার