Logo
Logo
×

বিজ্ঞাপন

আবহাওয়ার খবর

১১ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৯:২৫ এএম

১১ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত

বিজ্ঞাপন

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে এসব জেলায় নদীবন্দরে সতর্কবার্তা জারি করা হয়েছে।

শুক্রবার (২২ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। 

এ ছাড়া, রাজশাহী, পাবনা, কুমিল্লা এবং নোয়াখালী জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার