Logo
Logo
×

বিজ্ঞাপন

আবহাওয়ার খবর

১৩ জেলায় তাপপ্রবাহ থাকতে পারে কয়েক দিন

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৩:১৩ পিএম

১৩ জেলায় তাপপ্রবাহ থাকতে পারে কয়েক দিন

বিজ্ঞাপন

দেশের ১৩টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। শনিবার (১৬ মে) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী দু-এক দিন এই তাপপ্রবাহ থাকতে পারে। তবে এ সময় দেশের কিছু স্থানে বৃষ্টিও থাকতে পারে। গতকাল খুলনা বিভাগের সব জেলায় এবং মাদারীপুর, ফরিদপুর ও নোয়াখালী জেলায় তাপপ্রবাহ বয়ে গেছে।

  • শনিবার (১৬ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মাদারীপুর, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

এছাড়া আবহাওয়া অফিস বলছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার