Logo
Logo
×

বিজ্ঞাপন

আবহাওয়ার খবর

শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল’ কবে থেকে শুরু?

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১১:১৬ এএম

শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল’ কবে থেকে শুরু?

বিজ্ঞাপন

দেশের দিকে ধেয়ে আসছে এ বছরের পঞ্চম বৃষ্টি বলয় 'ঝুমুল'। বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম শুক্রবার (২৪ এপ্রিল) ফেসবুকে এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, এটি একটি শক্তিশালী ও প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়। এর প্রভাবে দেশের ৭০ থেকে ৯০ শতাংশ এলাকায় কমবেশি ঝড়বৃষ্টি হতে পারে। কিছু কিছু জায়গায় ভারি থেকে অতিভারি বৃষ্টিও হতে পারে।

২৫ এপ্রিল দেশের উত্তরাঞ্চলসহ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ও বজ্রবৃষ্টি হতে পারে। মূল বৃষ্টি বলয় ২৬ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থান করবে। সবচেয়ে বেশি সক্রিয় থাকবে ২৮ এপ্রিল থেকে ২ মে এবং ৪ ও ৬ মে।

সিলেট বিভাগে এই বৃষ্টি বলয়ের প্রভাব সবচেয়ে বেশি পড়বে। এরপর বেশি সক্রিয় থাকবে ময়মনসিংহ, রংপুর, ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের উত্তর অংশ। বরিশাল ও খুলনা বিভাগে মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে। শুধুমাত্র রাজশাহী বিভাগের কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম থাকবে।

সংস্থাটি জানিয়েছে, সিলেট ও ময়মনসিংহ বিভাগের নিচু এলাকায় আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জের কিছু নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতাও দেখা দিতে পারে।

ভারতের আসাম ও মেঘালয়ের পাহাড়ি এলাকায় ভারি বৃষ্টির কারণে পাহাড়ি ঢল নামতে পারে। এই ঢলের কারণে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের নদনদী এবং হাওরে পানি হঠাৎ বেড়ে যেতে পারে। বিশেষত কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার বেশ কিছু এলাকায় একটানা বৃষ্টির আশঙ্কা রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার