Logo
Logo
×

বিজ্ঞাপন

তথ্যপ্রযুক্তি

২০২৭ সালে বাংলাদেশে আসছেন আমেরিকান ইউটিউবার ও লাইভস্ট্রিমার আইশোস্পিড

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৭ পিএম

২০২৭ সালে বাংলাদেশে আসছেন আমেরিকান ইউটিউবার ও লাইভস্ট্রিমার আইশোস্পিড

বিজ্ঞাপন

বিশ্বজুড়ে জনপ্রিয় মার্কিন ইউটিউবার ও লাইভস্ট্রিমার আইশোস্পিড ২০২৭ সালে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। ভারত, নেপাল ও কাজাখস্তানের পাশাপাশি বাংলাদেশকেও তাঁর আগামী বছরের ভ্রমণ পরিকল্পনায় রেখেছেন তিনি। সম্প্রতি লাইফ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বিশ্বভ্রমণের পরিকল্পনা তুলে ধরতে গিয়ে এ কথা জানান তিনি।

সাক্ষাৎকারে আইশোস্পিড বলেন, আগামী বছর মধ্য এশিয়া ও দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ ভ্রমণের পরিকল্পনা রয়েছে তাঁর। এ তালিকায় রয়েছে ভারত, বাংলাদেশ, নেপাল ও কাজাখস্তান। তবে বাংলাদেশ সফরের নির্দিষ্ট তারিখ, সময়সূচি কিংবা ভ্রমণসূচি এখনো প্রকাশ করা হয়নি।

পৃথিবীর প্রতিটি দেশ ঘুরে দেখার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন এই জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর। তাঁর ভাষ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ১০০টি দেশ ভ্রমণ করেছেন তিনি। বিশ্বের সব দেশ ঘুরে দেখার লক্ষ্য পূরণ করতে তাঁর আরও প্রায় দুই বছর সময় লাগতে পারে।

ইতিমধ্যে ২০২৬ সালে আফ্রিকার ২০টি দেশ সফর করেছেন আইশোস্পিড। এ ছাড়া ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন দেশেও ১৪ দিনের একটি ভ্রমণ করেছেন তিনি। এসব সফরে সরাসরি লাইভস্ট্রিমের মাধ্যমে স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ এবং বিভিন্ন দেশের সংস্কৃতি তুলে ধরে আন্তর্জাতিক দর্শকদের মধ্যে ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি।

বাংলাদেশ সফরের পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের দর্শকদের সামনে সরাসরি লাইভস্ট্রিমে বাংলাদেশের সংস্কৃতি, মানুষের জীবনযাপন ও বিভিন্ন দর্শনীয় স্থান তুলে ধরার সুযোগ তৈরি হতে পারে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানাননি আইশোস্পিড।

লাইফ ম্যাগাজিনের সাক্ষাৎকারে তিনি বাংলাদেশসহ চারটি দেশের নাম উল্লেখ করেছেন। তবে এখনো কোনো আনুষ্ঠানিক সফরসূচি ঘোষণা করা হয়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার