বিজ্ঞাপন
হঠাৎ কেন এতো আলোচনায় ‘জিটিএ সিক্স’?
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পিএম
বিজ্ঞাপন
দীর্ঘ ১৩ বছরের প্রতীক্ষার পর ১৯ নভেম্বর ২০২৬ তারিখে বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (GTA 6), আর মুক্তির পরপরই বিক্রয় ও জনপ্রিয়তার সব রেকর্ড ভেঙে দেওয়ায় এটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। মুক্তির প্রথম ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ৩.৭৯ বিলিয়ন ডলার আয় করে বিনোদন জগতের ইতিহাসে সবচেয়ে বড় সূচনা করেছে। এর মধ্য দিয়ে গেমটি আগের সব রেকর্ড, এমনকি ‘গ্র্যান্ড থেফট অটো ফাইভ’ (GTA V)-এর গড়া মাইলফলকও ভেঙে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, বিশ্বজুড়ে হঠাৎ কেন এতো ব্যাপক উন্মাদনা ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (GTA 6) নিয়ে?
গল্প, নির্মাতা ও গেমারদের উন্মাদনা
কাল্পনিক ভাইস সিটি শহরকে কেন্দ্র করে তৈরি এই গেমের কাহিনি এগিয়েছে দুই অপরাধী চরিত্র-লুসিয়া ও জেসন ব্লিৎজ-কে ঘিরে। রকস্টার গেমসের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট স্যাম হাউজার এই মুক্তি উপলক্ষে একে স্টুডিওর জন্য একটি ‘নতুন অধ্যায়’ হিসেবে বর্ণনা করেছেন।
রকস্টার গেমসের মূল প্রতিষ্ঠান টেক-টু ইন্টারঅ্যাক্টিভ-যারা ‘রেড ডেড রিডেম্পশন ’ ও ‘এনবিএ টু-কে’-এর মতো জনপ্রিয় সিরিজেরও প্রকাশক এই গেমের নির্মাণে প্রায় ১ বিলিয়ন ডলার খরচ করেছে, যা এটিকে অন্যতম ব্যয়বহুল বিনোদন প্রকল্পে পরিণত করেছে।
এই গেমটি টানা খেলতে নাকি অনেক গেমারই অফিস থেকে ছুটি নিয়েছেন এবং সঙ্গীদের সাথে ‘চুক্তি’ করার মতো ঘটনাও শোনা গেছে।
গেমটির নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমস জানিয়েছে, জিটিএ সিক্সের প্রি-রিলিজ ও মুক্তির প্রথম দিনের বিক্রি মিলিয়ে মোট ৩ কোটি ২৫ লাখ কপি বিক্রি হয়েছে। বিশ্বজুড়ে ব্যাপক উন্মাদনা ও সমালোচকদের প্রশংসার মধ্যেই গেমটি বাজারে আসে।
কেমন ব্যবসা করল GTA 6?
হলিউডের সংবাদ প্রদানকারী বিখ্যাত নিউজ নেটওয়ার্ক ‘Deadline’ একটি প্রতিবেদনে Sensor Tower-এর হিসাব উদ্ধৃত করে জানিয়েছে, ১৯ নভেম্বর মধ্যরাতে মুক্তির পরে GTA 6-এর প্রায় ২৪.৫৮ মিলিয়ন কপি বিক্রি হয়েছে। সব মিলিয়ে আনুমানিক আয় ২.৩৬ বিলিয়ন ডলার। এই বিক্রির প্রায় ৭৫ শতাংশই হয়েছে প্লে-স্টেশন প্ল্যাটফর্মে। Sensor Tower-এর ভিডিয়ো গেম সংক্রান্ত বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কার্ল কন্টাস জানিয়েছেন, আগাম বুকিংয়ের নিরিখেও ২০২৬ সালের সবচেয়ে বেশি বিক্রি হওয়া গেম GTA 6। মুক্তির দিন পর্যন্ত শুধুমাত্র আগাম বুকিং থেকেই এই গেম-এর আয় হয়েছে ২ বিলিয়ন ডলারের বেশি।
GTA 6 গেম-এ কী কী রয়েছে?
গেমারদের মন জিততে উন্নত প্রযুক্তি কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে এই গেম-এর গ্রাফিক্স ও স্টোরি লাইন। কাল্পনিক Leonida প্রদেশের পটভূমিতে তৈরি হয়েছে GTA 6। বাস্তবের ফ্লোরিডা অঙ্গরাজ্যের আদলে সাজানো হয়েছে এই গেমের পরিবেশ। এই গেম-এ দু’টি মূল চরিত্র রয়েছে। Lucia Caminos এবং Jason Duval। তাঁরা অপরাধজগতের সঙ্গে যুক্ত এক যুগল। তাঁদের পারস্পরিক সম্পর্ক, অপরাধ এবং নানা অভিযানকে কেন্দ্র করেই এগিয়েছে এই গেম-এর গল্প। গেমটির গল্প, গ্রাফিক্স এবং বাস্তবসম্মত পরিবেশের জন্য ইতিমধ্যেই প্রশংসা করেছেন বহু গেমার ও সমালোচক। Rockstar-এর আগের জনপ্রিয় গেম Red Dead Redemption 2-এর বেশ কিছু বৈশিষ্ট্যের ছাপও রয়েছে নতুন গেমটিতে।
প্রি-অর্ডার ও সামনের পরিকল্পনা
গত জুনে গেমটির প্রি-অর্ডার শুরু হলেও বিক্রির সংখ্যা গোপন রাখা হয়েছিল। তবে আগস্টে ‘জিটিএ সিক্স: অ্যান এক্সটেন্ডেড লুক’ শিরোনামের প্রচারমূলক ট্রেলার প্রকাশের পর প্রি-অর্ডার ছয় গুণ বেড়ে যায় বলে একাধিক প্রতিবেদনে উঠে এসেছে।
এদিকে বিনিয়োগকারীরা এখন গেমটির পিসি সংস্করণ এবং নতুন জিটিএ অনলাইন চালুর বিস্তারিত তথ্যের অপেক্ষায় আছেন। অনেক বিশ্লেষকের মতে, ২০২৭ সালে এই দুটিই আসতে পারে।