বিজ্ঞাপন
১.৫ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য, এআই দুনিয়ায় নতুন ইতিহাস গড়লো অ্যানথ্রপিক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৩:৫০ এএম
বিজ্ঞাপন
প্রাথমিক শেয়ার বা আইপিওর মাধ্যমে ইতিহাসের সবচেয়ে বড় বিনিয়োগ (৮১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার) সংগ্রহ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। গত জুনে স্পেসএক্সের প্রাথমিক ৭৫ বিলিয়ন ডলারের রেকর্ড ছাড়িয়ে শীর্ষে উঠে এসেছে সান ফ্রান্সিসকোভিত্তিক এই প্রতিষ্ঠানটি।
বুধবার রাতে দেওয়া এক বিবৃতিৎতে অ্যানথ্রপিক জানায়, কোম্পানি এবং এর সাতজন সহ-প্রতিষ্ঠাতা প্রতিটি ৮৩ ডলার দরে ৯৮ কোটি শেয়ার বিক্রি করেছেন। ব্লকবাস্টার এই আইপিওর ফলে প্রতিষ্ঠানটির বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার, যা বর্তমান মূল্যায়নে বিশ্বজুড়ে শীর্ষ প্রতিষ্ঠানগুলোর কাতারে জায়গা করে নিয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, এআই খাতে বিপুল বিনিয়োগের এই জোয়ারের মধ্যে একদিকে যেমন বিশাল সম্ভাবনার কথা বলা হচ্ছে, অন্যদিকে ২০০০ সালের ডট-কম বুদবুদের মতো কোনো ঝুঁকি তৈরি হচ্ছে কি না—তা নিয়েও আলোচনা চলছে। আল জাজিরাকে দেওয়া বক্তব্যে রিটার জানান, ত্রিশ বছর আগে ইন্টারনেট যেমন জীবন বদলে দিয়েছিল, আজ কৃত্রিম বুদ্ধিমত্তাও ঠিক তেমনই পরিবর্তন আনবে এবং ক্যানসার ও ডিমেনশিয়ার মতো রোগের চিকিৎসায় অ্যানথ্রপিকের এআই মডেলগুলো বড় ভূমিকা রাখবে বলে বিনিয়োগকারীরা আশাবাদী।
আইভস মনে করেন, সামনে কয়েক বছরে এআই বিপ্লবে ৩ থেকে ৪ ট্রিলিয়ন ডলার মূলধনী ব্যয় হতে পারে এবং সেই বিস্তারে অ্যানথ্রপিক অন্যতম প্রধান খেলোয়াড় হিসেবে থাকবে।
অ্যানথ্রপিকের এই বড় সাফল্যের খবরের প্রভাবে ওয়াল স্ট্রিট চালুর আগে নাসডাক ফিউচার্স ১ দশমিক ৯ শতাংশ বেড়েছে। এশিয়ার বাজারেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে; জাপানের নিক্কেই ২২৫ সূচক ০ দশমিক ৭ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কসপি সূচক ০ দশমিক ৯ শতাংশ বেড়ে বন্ধ হয়েছে, তবে হংকংয়ের হ্যাং সেং সূচক ২ শতাংশ এবং তাইওয়ানের তাইএক্স সূচক ৪ দশমিক ৪ শতাংশ কমেছে।
সূত্র: আল জাজিরা