Logo
Logo
×

বিজ্ঞাপন

তথ্যপ্রযুক্তি

এবার ফেসবুকের ফিড সাজানো যাবে নিজের পছন্দমতো, যেভাবে চালু করবেন

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৩ পিএম

এবার ফেসবুকের ফিড সাজানো যাবে নিজের পছন্দমতো, যেভাবে চালু করবেন

বিজ্ঞাপন

ফেসবুক খুললেই অপ্রাসঙ্গিক পোস্ট কিংবা অপছন্দের ভিডিওতে ভরে যাচ্ছে ফিড? এবার নিজের আগ্রহের বিষয়গুলো জানিয়ে ফেসবুকের কনটেন্ট সুপারিশে পরিবর্তন আনার সুযোগ পাচ্ছেন ব্যবহারকারীরা। এ জন্যে ইয়োর অ্যালগরিদম নামে একটি সুবিধা চালু করছে মেটা। 

নতুন এই ফিচারের মাধ্যমে ফেসবুকের ফিড ও রিলসে কোন ধরনের কনটেন্ট বেশি দেখতে চান, আর কোন ধরনের কনটেন্ট দেখতে চান না বা কম দেখতে চান তা সরাসরি জানানো যাবে। ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী পরবর্তী সময়ে কনটেন্ট সুপারিশেও পরিবর্তন আসবে। 

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় কাজ করবে এই ব্যবস্থা। ব্যবহারকারীর আগ্রহ ও প্রতিক্রিয়া বিশ্লেষণে কোন ধরনের বিষয়বস্তু সামনে আনা হবে, তা নির্ধারণে সহায়তা করবে প্রযুক্তিটি। 

যেভাবে চালু করেবেন  

ফিচারটি ব্যবহার করতে প্রথমে ফেসবুক অ্যাপ খুলে ফিড অথবা রিলসে যেতে হবে। এরপর পছন্দের যেকোনো পোস্টের পাশে থাকা তিনটি ডট চিহ্নে চাপ দিতে হবে। সেখানে ইয়োর অ্যালগরিদম অপশনটি দেখা গেলে সেখানে প্রবেশ করে নিজের আগ্রহের বিষয়গুলো যোগ বা পরিবর্তন করা যাবে। 

এ ছাড়া পোস্টের নিচে থাকা ইন্টারেস্টেড ও নট ইন্টারেস্টেড অপশন ব্যবহার করেও পছন্দ জানানো সম্ভব। কোনো কনটেন্ট ভালো লাগলে ইন্টারেস্টেড নির্বাচন করলে একই ধরনের পোস্ট বা ভিডিও বেশি দেখতে পাবেন। আবার ভালো না লাগলে নট ইন্টারেস্টেড অপশনে ক্লিক করলে সেই ধরনের ভিডিও বা পোস্ট কম সামনে আসবে। 

মেটার ভাষ্য অনুযায়ী, ব্যবহারকারীরা মতামতের ভিত্তিতে ফিড ও রিলসের সুপারিশে দ্রুত পরিবর্তন আসতে পারে। এ ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার পাশাপাশি বড় ভাষা মডেল প্রযুক্তিও ব্যবহার করা হচ্ছে। যা ব্যবহারকারীর লেখা থেকে তার আগ্রহ বুঝতে পারবে। 

তবে নতুন সুবিধাটি সব ধরনের ব্যবহারকারীদের অ্যাকাউন্টে একই সময়ে চালু হতে নাও পারে। কোন কোন দেশে প্রথম এটি চালু হচ্ছে সে বিষয়ে মেটার ঘোষণায় নির্দিষ্ট তালিকা দেওয়া হয়নি। 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার