Logo
Logo
×

বিজ্ঞাপন

তথ্যপ্রযুক্তি

‘Page Not Found’ বা ‘404 Error’ কেন দেখা যায়?

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পিএম

‘Page Not Found’ বা ‘404 Error’ কেন দেখা যায়?

বিজ্ঞাপন

ইন্টারনেটে কোনো খবর, গসিপ কিংবা প্রয়োজনীয় তথ্যের লিংকে ক্লিক করার পর হঠাৎ যদি স্ক্রিনে ভেসে ওঠে ‘Page Not Found’ বা ‘404 Error’, তখন স্বাভাবিকভাবেই বিরক্ত লাগে।

বিশেষ করে গুরুত্বপূর্ণ কোনো খবর পড়তে গিয়ে এমন বার্তা এলে অনেকেই ধরে নেন, হয়তো ইন্টারনেট সংযোগে সমস্যা হয়েছে। তবে বেশিরভাগ সময় বিষয়টি ইন্টারনেটের গতি বা সংযোগের সঙ্গে সম্পর্কিত নয়।

সহজভাবে বললে, আপনি যে ওয়েবপেজটি খুলতে চাইছেন, সার্ভার সেটি খুঁজে না পেলেই 404 Error দেখায়। বিষয়টি বোঝার জন্য ইন্টারনেটকে একটি বিশাল লাইব্রেরি হিসেবে ভাবা যেতে পারে। ব্রাউজারে কোনো ওয়েব ঠিকানা লিখলে সেটি অনেকটা লাইব্রেরিতে নির্দিষ্ট একটি বই খোঁজার মতো।

বইটি নির্দিষ্ট জায়গায় থাকলে সেটি পাওয়া যায়। কিন্তু সেটি সরিয়ে ফেলা হলে বা ঠিকানা ভুল হলে বইটি খুঁজে পাওয়া সম্ভব হয় না। ওয়েবপেজের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে।

‘404 Not Found’ মূলত একটি HTTP স্ট্যাটাস কোড। এর অর্থ হলো, সার্ভার কাজ করছে এবং আপনার অনুরোধ পেয়েছে, কিন্তু আপনি যে নির্দিষ্ট পেজটি চেয়েছেন সেটি সেখানে পাওয়া যাচ্ছে না।

এমন বার্তা দেখানোর সবচেয়ে সাধারণ কারণ হলো ভুল URL। ওয়েব ঠিকানায় একটি অক্ষর বা সংখ্যা ভুল হলেও কাঙ্ক্ষিত পেজটি খোলা সম্ভব হয় না। আবার কোনো ওয়েবসাইট থেকে পুরোনো খবর বা প্রতিবেদন মুছে ফেলা হলেও একই সমস্যা দেখা দিতে পারে।

অনেক সময় ওয়েবসাইটের কাঠামো পরিবর্তন করে কোনো পেজের ঠিকানা বদলে দেওয়া হয়। কিন্তু পুরোনো লিংক থেকে নতুন ঠিকানায় যাওয়ার ব্যবস্থা না থাকলে সেটিও ‘Broken Link’ হিসেবে কাজ করে। ফলে আগের লিংকে প্রবেশ করলেই 404 Error দেখা যায়।

তবে এমন বার্তা দেখলে খুব বেশি চিন্তার কারণ নেই। প্রথমে URL-টি ঠিক আছে কি না দেখে নিতে পারেন। এরপর ওয়েবসাইটের হোমপেজে গিয়ে সার্চ অপশনে খবর বা প্রতিবেদনটির শিরোনাম লিখে খুঁজে দেখা যায়।

অনেক সময় ব্রাউজার রিফ্রেশ করলেও সমস্যার সমাধান হতে পারে। প্রয়োজনে ক্যাশ ক্লিয়ার করেও আবার চেষ্টা করা যায়।

ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে অনেক ওয়েবসাইট এখন কাস্টম 404 পেজ ব্যবহার করে। সেখানে হোমপেজে ফেরার লিংক, সার্চ বক্স কিংবা জনপ্রিয় প্রতিবেদনগুলোর লিংক দেওয়া থাকে।

ফলে কাঙ্ক্ষিত পেজটি না পাওয়া গেলেও ব্যবহারকারী সহজেই ওয়েবসাইটের অন্য অংশে যেতে পারেন।

তাই পরের বার ‘Page Not Found’ লেখা দেখলে ধরে নেওয়ার দরকার নেই যে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। বেশিরভাগ ক্ষেত্রেই সমস্যাটি নির্দিষ্ট ওয়েবপেজের ঠিকানা বা অবস্থানের সঙ্গে সম্পর্কিত।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার