Logo
Logo
×

বিজ্ঞাপন

তথ্যপ্রযুক্তি

গুগল ম্যাপসের লোকেশন হিস্ট্রি মুছবেন যেভাবে

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পিএম

গুগল ম্যাপসের লোকেশন হিস্ট্রি মুছবেন যেভাবে

বিজ্ঞাপন

গুগল ম্যাপসের লোকেশন হিস্ট্রির ফিচারটি মূলত ব্যবহারকারীর যাতায়াতের ইতিহাস ট্র্যাক করে। আপনি কখন, কোথায় গিয়েছেন, কোন রাস্তা ব্যবহার করেছেন এবং কতক্ষণ সেখানে ছিলেন—তার একটি নিখুঁত ডিজিটাল রেকর্ড বা ম্যাপ তৈরি করে রাখা এই ফিচারের কাজ।

ব্যক্তিগতভাবে এটি বেশ দরকারী। যেমন—অতীতে ঘুরে আসা কোনো প্রিয় রেস্তোরাঁর নাম মনে করা বা গত মাসে মোট কতটুকু পথ ভ্রমণ করেছেন তা জানা। তবে এই সুবিধা পাওয়ার জন্য গুগলকে সার্বক্ষণিক আপনার রিয়েল টাইম লোকেশন ডেটা অ্যাক্সেস করতে দিতে হয়।

অনেকের কাছেই এই সার্বক্ষণিক ট্র্যাকিং বিষয়টিকে ব্যক্তিগত গোপনীয়তা জন্য বড় ঝুঁকি বলে মনে হয়। আপনি কোথায় যাচ্ছেন, সেই ব্যক্তিগত তথ্য গুগলের সার্ভারে জমা থাকা নিয়ে যদি আপনি স্বাচ্ছন্দ্য বোধ না করেন, তবে যেকোনো সময় এটি সম্পূর্ণ বন্ধ করে দিতে পারেন। এতে একদিকে যেমন আপনার ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষিত থাকবে, অন্যদিকে গুগলের ডেটা ট্র্যাকিং থেকেও আপনার স্মার্টফোনটি মুক্ত থাকবে। গুগল ম্যাপসে লোকেশন হিস্ট্রি বন্ধ করবেন যেভাবে—

* গুগল ম্যাপসে লোকেশন হিস্ট্রি বা টাইমলাইন বন্ধ করতে প্রথমে গুগল ম্যাপস অ্যাপ খুলে সার্চ বারের ডানপাশে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন;

* Your Timeline অপশন নির্বাচন করুন;

* ওপরের ডানপাশে থাকা তিনটি ডট Menu আইকনে ট্যাপ করে Location and privacy settings এ যান;

* Timeline অপশনে ট্যাপ করুন;

* ড্রপডাউন মেন্যু থেকে Turn off নির্বাচন করুন। এখানে দুটো বিকল্প পাবেন— Turn of, এতে নতুন করে লোকেশন হিস্ট্রি সংরক্ষণ বন্ধ হবে, তবে আগের তথ্য থেকে যাবে। আরেকটি হল, Turn off and delete activity, এটি বেছে নিলে নতুন রেকর্ডিং বন্ধ হওয়ার পাশাপাশি আগের সংরক্ষিত সব লোকেশন ডেটাও মুছে যাবে।

এছাড়া লোকেশন হিস্ট্রি পুরোপুরি বন্ধ না করে নির্দিষ্ট সময় পর পুরোনো তথ্য স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলতে চাইলে একই সেটিংস থেকে অটো-ডিলিট অপশনে যেতে হবে। সেখানে চুজ অ্যান অটো-ডিলিট অপশন নির্বাচন করে তিন, ১৮ অথবা ৩৬ মাসের বেশি পুরোনো লোকেশন তথ্য স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলার ব্যবস্থা করা যাবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার