Logo
Logo
×

বিজ্ঞাপন

তথ্যপ্রযুক্তি

হঠাৎ বন্ধ ফেসবুক-ইনস্টাগ্রাম, হাজারো ব্যবহারকারী বিপাকে

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পিএম

হঠাৎ বন্ধ ফেসবুক-ইনস্টাগ্রাম, হাজারো ব্যবহারকারী বিপাকে

বিজ্ঞাপন

জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক ও ইনস্টাগ্রাম অন্যতম। আর এবারে এই দিই সোশ্যাল মিডিয়া বন্ধ হয়ে বেশ বিপাকে পরেছিলেন ব্যবহারকারীরা। গালফ বিজনেজের প্রতিবেদনে জানা যায় রোববার (২০ সেপ্টেম্বর) রাতে হঠাৎই যুক্তরাষ্ট্রে ফেসবুক ও ইনস্টাগ্রামে বিভ্রাট দেখা দেয় বিভ্রাট। কয়েক হাজার ব্যবহারকারী প্ল্যাটফর্‌ম দুটিতে ঢুকতে না পারায় তৈরি হয় ভোগান্তি। পরে অবশ্য ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায় সেবাগুলো।

মেটার মালিকানাধীন ফেসবুক ও ইনস্টাগ্রাম বন্ধ হলে একপর্যায়ে ফেসবুক নিয়ে ১৭ হাজারের বেশি এবং ইনস্টাগ্রাম নিয়ে ৫ হাজারের বেশি সমস্যার রিপোর্ট জমা পড়ে। শুধু যুক্তরাষ্ট্র নয়, সিঙ্গাপুর, ফিলিপাইন, অস্ট্রেলিয়া ও মেক্সিকোতেও ব্যবহারকারীরা বিভ্রাটের কথা জানান। সিঙ্গাপুরে স্থানীয় সময় সোমবার সকাল সোয়া ৯টার দিকে ফেসবুক ও ইনস্টাগ্রাম নিয়ে অভিযোগের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

বিভ্রাটের প্রভাব পড়ে ফেসবুক মেসেঞ্জারেও। হোয়াটসঅ্যাপেও স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি সমস্যার রিপোর্ট পাওয়া যায়। তবে প্রকৃতপক্ষে কতজন ব্যবহারকারী এই সমস্যায় পড়েছেন, তা নিশ্চিত নয়। কারণ ডাউনডিটেক্টর ব্যবহারকারীদের জমা দেয়া রিপোর্টের ভিত্তিতে তথ্য সংগ্রহ করে; এটি মোট ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীর সংখ্যা নির্দেশ করে না।

এদিকে, কেন এই বিভ্রাট ঘটেছে সে বিষয়ে মেটা এখনো কোনো ব্যাখ্যা দেয়নি। রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে জুলাইয়েও ফেসবুক ও ইনস্টাগ্রামে একই ধরনের বিভ্রাট দেখা দিয়েছিল। ফলে অল্প সময়ের ব্যবধানে ফের দুই জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমে সমস্যা দেখা দেয়ায় ব্যবহারকারীদের মধ্যে তৈরি হয়েছে নতুন করে আলোচনা। 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার