Logo
Logo
×

বিজ্ঞাপন

তথ্যপ্রযুক্তি

ফের ফেসবুকে বিভ্রাট

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৯:০৯ পিএম

ফের ফেসবুকে বিভ্রাট

বিজ্ঞাপন

হঠাৎ করেই জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারে চরম বিভ্রাট দেখা দিয়েছে। আজ (সোমবার, ২৭ জুলাই) দুপুরের পর থেকে ব্যবহারকারীরা মেটার মালিকানাধীন এ মাধ্যমে পিসি বা ডেসটপে লগ-ইন করতে এবং কনটেন্ট লোড করতে সমস্যায় পড়ছেন।

ফেসবুক সার্ভার ডাউন: ব্যবহারকারীদের চরম ভোগান্তি (Facebook Server Down Today)

রাত আনুমানিক ৯ টা ৫৫ মিনিটের পর থেকে ব্যবহারকারীরা ফেসবুক অ্যাপ ও ওয়েবসাইটে প্রবেশ করতে গিয়ে জটিলতার সম্মুখীন হন। অনেকেই জানান, ফেসবুক ফিড রিফ্রেশ (Facebook feed refresh issue) হচ্ছে না এবং মেসেঞ্জারে বার্তা আদান-প্রদান (Messenger not working) করতে দীর্ঘ সময় লাগছে বা পুরোপুরি বন্ধ রয়েছে।

ব্রাউজারে থেকে ফেসবুক প্রবেশ করলে স্ক্রীনে দেখায়- ‘Sorry, something went wrong.

We're working on getting this fixed as soon as we can.’

এ রিপোর্ট লেখা (রাত ৯টা ২ মিনিট) পর্যন্ত পিসি বা ডেসটপে লগ-ইন করতে এবং কনটেন্ট লোড করতে সমস্যা পড়তে হচ্ছে।

এর আগে গত রোববার (১৯ জুলাই) দুপুরের পর থেকে ব্যবহারকারীরা মেটার মালিকানাধীন এ মাধ্যমে পিসি বা ডেসটপে লগ-ইন করতে এবং কনটেন্ট লোড করতে সমস্যায় পড়েছিল।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার