Logo
Logo
×

বিজ্ঞাপন

তথ্যপ্রযুক্তি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পেজ রিমুভ করে দিল ফেসবুক

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৫:২০ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পেজ রিমুভ করে দিল ফেসবুক

বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিশিয়াল পেইজটি রিমুভ করে দিয়েছে ফেসবুক। আজ বুধবার (১ জুলাই) এই ঘটনা ঘটেছে। ফেসবুক জানিয়েছে, কপিরাইট লঙ্ঘনের একাধিক রিপোর্টের কারণে এই অ্যাকশন নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমটি।

আজ দুপুর ২টা ২৫ মিনিটের দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিলুপ্ত কমিটির দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন এক পোস্টে বিষয়টি সামনে আনেন। তার পোস্টের পর সার্চ দিয়ে পেজটি আর পাওয়া যায়নি।

ফেসবুক পোস্টে শাহাদাত হোসেন লিখেছেন, জুলাই অভ্যুত্থানের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ফেসবুক পেজটি রিমুভ করার চেষ্টা চলছে। পলাতক আওয়ামী লীগের সমর্থক বট অ্যাকাউন্টগুলোর সমন্বিত রিপোর্টিংয়ের মাধ্যমে এ প্রচেষ্টা চালানো হচ্ছে। গতকাল রাতে জুলাই অভ্যুত্থান নিয়ে প্রকাশিত একটি ফটোকার্ডও রিমুভ করা হয়েছে।

তিনি আরও বলেন, এই পেজে অভ্যুত্থানের সূচনা থেকে শুরু করে পরবর্তী গুরুত্বপূর্ণ ঘটনাবলি ধারাবাহিকভাবে সংরক্ষিত রয়েছে। বিশেষ করে গত বছরের জুলাই মাসের প্রায় সব গুরুত্বপূর্ণ ঘটনার ডকুমেন্টেশন এখানে রয়েছে। তাই ইতিহাস সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই পেজটির অস্তিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তার পোস্টে জুড়ে দেওয়া স্ক্রিনশটে ফেসবুকের বক্তব্য উল্লেখ রয়েছে। সেখানে লেখা, ‘আমরা আপনার পেজটি রিমুভ করেছি। আমরা একাধিক রিপোর্ট পেয়েছি যে আপনার পেজের কনটেন্ট অন্য কোনো পক্ষের বুদ্ধিবৃত্তিক সম্পত্তির অধিকার (Intellectual Property Rights) বা কপিরাইট লঙ্ঘন করেছে।’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার