Logo
Logo
×

বিজ্ঞাপন

তথ্যপ্রযুক্তি

ওয়াই-ফাই রাউটার ২৪ ঘণ্টা চালিয়ে রাখলে মাসে বিদ্যুৎ খরচ কত?

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১২:৪৯ পিএম

ওয়াই-ফাই রাউটার ২৪ ঘণ্টা চালিয়ে রাখলে মাসে বিদ্যুৎ খরচ কত?

বিজ্ঞাপন

বর্তমানে প্রায় প্রতিটি বাড়িতেই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ রয়েছে। আর সেই ইন্টারনেট চালানোর জন্য সারাক্ষণ চালু থাকে একটি ওয়াই-ফাই রাউটার। অনেকেই মনে করেন, রাউটার খুব কম বিদ্যুৎ খরচ করে, তাই এটি নিয়ে চিন্তার কিছু নেই। কিন্তু বিদ্যুতের দাম বাড়ার পর স্বাভাবিকভাবেই সবাই বিদ্যুৎ খরচ কমানোর উপায় খুঁজছেন। মনে প্রশ্ন আসতে পারে ২৪ ঘণ্টা রাউটার চালিয়ে রাখলে মাস শেষে বিল কত আসে?

প্রথমে আসুন জেনে নেই একটি রাউটার কত বিদ্যুৎ ব্যবহার করে

বাজারে প্রচলিত বেশিরভাগ হোম রাউটারের বিদ্যুৎ খরচ ৫ থেকে ১৫ ওয়াটের মধ্যে। সাধারণত টিপি-লিঙ্ক, টেন্ডা, ডি-লিঙ্ক বা শাওমি-এর ডুয়াল-ব্যান্ড রাউটারগুলো গড়ে ৮ থেকে ১২ ওয়াট বিদ্যুৎ ব্যবহার করে।

ধরা যাক আপনার রাউটারটি গড়ে ১০ ওয়াট বিদ্যুৎ ব্যবহার করছে। প্রতি ঘণ্টায় খরচ: ০.০১ কিলোওয়াট-ঘণ্টা। ২৪ ঘণ্টায় খরচ: ০.২৪ ইউনিট। তাহলে ৩০ দিনে খরচ: ৭.২ ইউনিট। অর্থাৎ, একটি ১০ ওয়াটের রাউটার মাসে প্রায় ৭.২ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে।

বিদ্যুতের নতুন দামে কত খরচ হবে?

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ২০২৬ সালের জুন মাস থেকে খুচরা পর্যায়ে বিদ্যুতের গড় দাম প্রতি ইউনিট ৯.১১ টাকা থেকে বাড়িয়ে ১০.৬৩ টাকা নির্ধারণ করেছে। অর্থাৎ প্রতি ইউনিটে ১.৫২ টাকা বেশি গুনতে হবে গ্রাহকদের।

সেই হিসাবে-মাসিক ব্যবহার: ৭.২ ইউনিট। প্রতি ইউনিট গড় মূল্য: ১০.৬৩ টাকা। তাহলে মাসিক খরচ ১০.৬৩ × ৭.২= ৭৬.৫ টাকা। অর্থাৎ একটি সাধারণ ১০ ওয়াটের রাউটার ২৪ ঘণ্টা চালিয়ে রাখলে মাসে আনুমানিক ৭৫ থেকে ৮০ টাকার মতো বিদ্যুৎ খরচ হতে পারে।

বেশি ক্ষমতার রাউটার হলে?
বর্তমানে অনেকেই ওয়াই-ফাই ৬ বা মেশ রাউটার ব্যবহার করেন। এসব ডিভাইসের বিদ্যুৎ খরচ ১৫-২০ ওয়াট পর্যন্ত হতে পারে। ১৫ ওয়াট রাউটারের ক্ষেত্রে মাসিক বিদ্যুৎ ব্যবহার প্রায় ১০.৬৩ ইউনিট। তাহলে সম্ভাব্য খরচ ১০.৬৩ × ১৫= ১৫৯. ৪৫ টাকা। ২০ ওয়াট রাউটারের ক্ষেত্রে মাসিক বিদ্যুৎ ব্যবহার প্রায় ১৪.৪ ইউনিট। সম্ভাব্য খরচ ১৪.৪ × ২০= ২৮৮ টাকা।

রাউটার বন্ধ রাখলে কত টাকা বাঁচবে?

যদি প্রতিদিন ৮ ঘণ্টা রাউটার বন্ধ রাখা যায়, তাহলে বিদ্যুৎ খরচ প্রায় এক-তৃতীয়াংশ কমে যেতে পারে। একটি ১০ ওয়াটের রাউটারের ক্ষেত্রে বছরে প্রায় ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত সাশ্রয় করা সম্ভব। তবে যারা স্মার্ট হোম ডিভাইস, আইপি ক্যামেরা, অনলাইন সার্ভার বা রিমোট অ্যাক্সেস ব্যবহার করেন, তাদের জন্য রাউটার সারাক্ষণ চালু রাখা প্রয়োজন হতে পারে।

শুধু রাউটার নয়, অ্যাডাপ্টারও বিদ্যুৎ খরচ করে

রাউটারের সঙ্গে থাকা পাওয়ার অ্যাডাপ্টারও কিছু পরিমাণ বিদ্যুৎ অপচয় করে। পুরোনো বা নিম্নমানের অ্যাডাপ্টারে এই অপচয় তুলনামূলক বেশি হতে পারে। তাই ভালো মানের এনার্জি-এফিশিয়েন্ট অ্যাডাপ্টার ব্যবহার করলে সামান্য হলেও বিদ্যুৎ সাশ্রয় হয়।

তবে এসি, ফ্রিজ বা গিজারের মতো বড় বৈদ্যুতিক যন্ত্রের তুলনায় ওয়াই-ফাই রাউটারের বিদ্যুৎ খরচ খুবই কম। তবে ২৪ ঘণ্টা চালু থাকায় মাস শেষে এরও একটি নির্দিষ্ট খরচ যোগ হয়। বর্তমান বিদ্যুতের দামে একটি সাধারণ রাউটার চালাতে মাসে গড়ে ৭৫ থেকে ৮০ টাকা এবং উন্নত রাউটারের ক্ষেত্রে ১০০ থেকে ১৫০ টাকার মতো খরচ হতে পারে। তাই বিদ্যুৎ সাশ্রয়ের পরিকল্পনা করলে রাউটার ব্যবহারের অভ্যাসেও কিছু পরিবর্তন আনা যেতে পারে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার