Logo
Logo
×

বিজ্ঞাপন

তথ্যপ্রযুক্তি

১০০ টাকা মোবাইল রিচার্জে কর কত

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১২:০২ পিএম

১০০ টাকা মোবাইল রিচার্জে কর কত

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেছেন, মোবাইল ফোনে রিচার্জের ১০০ টাকার মধ্যে ৩৮ টাকা কর বাবদ কেটে নেওয়া ঠিক হচ্ছে না। টেলিকম সেবায় আরোপিত ট্যাক্স-ভ্যাট কমানো নিয়ে সরকার এরই মধ্যে কাজ শুরু করছে।

শনিবার (২৫ এপ্রিল) টেলিকম পলিসি নিয়ে রাজধানীর তেজগাঁওয়ে একটি হোটেলে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।

রেহান আসিফ আসাদ জানান, দেশের ৯০ শতাংশ মানুষকে ফাইভজি সেবার আওতায় আনতে চায় সরকার।

একই সঙ্গে ন্যূনতম ১০০ এমবিপিএস গতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাও নিশ্চিত করতে চাই। গ্রাহক মোবাইল সার্ভিস নিতে অর্থ ব্যয় করেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। এটা আমাদের ব্যর্থতা। ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক ১৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ২০ শতাংশ করা হয়।

এর সঙ্গে কার্যকরী ভ্যাট ১৮ শতাংশ এবং সারচার্জ আছে ১ শতাংশ। এ ছাড়া সিম কর, রাজস্ব ভাগাভাগিসহ অন্যান্য কর মিলিয়ে ১০০ টাকা মোবাইল রিচার্জে সাড়ে ৫৪ টাকা নিত সরকার।

ছয় মাসের ব্যবধানে গত বছরের জানুয়ারিতে মোবাইল ফোনে কথা বলা কিংবা ডাটা ব্যবহারে ফের খরচের বোঝা ১৮ কোটি ৮৭ লাখ সিমকার্ডধারীর কাঁধে চাপায় অন্তর্বর্তী সরকার। বাড়ানো হয় ৩ শতাংশ সম্পূরক শুল্ক এতে ১০০ টাকায় ৫৬ টাকার বেশি কর দিতে হচ্ছে গ্রাহককে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার