Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

৬৯ বছর পর যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ, খেলবে ৪৮ দেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪০ এএম

৬৯ বছর পর যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ, খেলবে ৪৮ দেশ

বিজ্ঞাপন

প্রথমবারের মতো ২০৩৫ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক হিসেবে যুক্তরাজ্যের নাম ঘোষণা করেছে ফিফা। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড যৌথভাবে আয়োজন করবে টুর্নামেন্টটি। এতে প্রায় ৪৮ টি দল অংশ নেবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সোমবার (২৩ নভেম্বর) ফিফা কংগ্রেসের ভোটাভুটিতে এ সিদ্ধান্ত অনুমোদন পেয়েছে।

এই প্রথম নারী ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল যুক্তরাজ্য। একই সঙ্গে ১৯৬৬ সালের পর দেশটিতে ফিরছে ফুটবলের কোনো বিশ্বকাপ। এর আগে পুরুষদের বিশ্বকাপ আয়োজন করেছিল ইংল্যান্ড এবং শিরোপাও জিতেছিল স্বাগতিকরা।

২০৩৫ সালের আসরে অংশ নেবে ৪৮টি দল। ৩৯ দিন ধরে চলবে ১০৪ ম্যাচের প্রতিযোগিতা। যুক্তরাজ্যের যৌথ ‘অল টুগেদার’ বিডে প্রস্তাব করা হয়েছিল ১৯টি ভেন্যু। এর মধ্যে ইংল্যান্ডে ১৪টি, স্কটল্যান্ডে দুটি, ওয়েলসে দুটি এবং উত্তর আয়ারল্যান্ডে একটি ভেন্যু রয়েছে। চূড়ান্ত ভেন্যুর সংখ্যা পরবর্তী সময়ে নির্ধারণ করবে ফিফা।

ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) চেয়ারম্যান ডেবি হিউইট আয়োজক হওয়ার স্বীকৃতি পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেছেন, নারী ফুটবলের উন্নতিতে অবদান, নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করা এবং বিশ্বের সমর্থকদের একত্র করার সুযোগ পেয়ে তারা সম্মানিত।

এদিন ২০৩১ নারী বিশ্বকাপের আয়োজক হিসেবেও চার দেশের যৌথ প্রস্তাব অনুমোদন করেছে ফিফা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কোস্টারিকা ও জ্যামাইকা মিলে আয়োজন করবে সেই আসর। ২০৩১ ও ২০৩৫—দুই বিশ্বকাপেই প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার