Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

বিক্রি হয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পিএম

বিক্রি হয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিজ্ঞাপন

আইপিএলের পরবর্তী আসরের আগেই আংশিক বিক্রি হয়ে যাচ্ছে জনপ্রিয় দল কলকাতা নাইট রাইডার্স। ফ্র্যাঞ্চাইজিটির অন‍্যতম মালিক জয় মেহতা তার ২২.৫ শতাংশ শেয়ার বিক্রি করে দিচ্ছেন বলে জানা গেছে।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, জয় ৪০ কোটি ডলারে মার্কিন বিনিয়োগকারী সংস্থা অ্যারেস ম্যানেজমেন্টের কাছে তার শেয়ার বিক্রি করছেন। সম্পূর্ণ নগদ অর্থে হতে চলা এই লেনদেনটি এরই মধ্যে চূড়ান্ত হওয়ার পথে। এর ফলে কেকেআরের মোট বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১৭৮ কোটি ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৬,৬৩৪ কোটি রুপি।

বর্তমানে নাইট রাইডার্সের ৪৫ শতাংশ মালিকানা জয়ের হাতে রয়েছে। অ্যারেসকে তিনি তার মালিকানার ঠিক অর্ধেক হস্তান্তর করছেন। শাহরুখ খানের হাতে ফ্র্যাঞ্চাইজিটির সংখ্যাগরিষ্ঠ ৫৫ শতাংশ শেয়ার রয়েছে এবং জুহি চাওলা সহ-মালিক হিসেবে যুক্ত থাকছেন। নিয়ম অনুযায়ী, বিক্রয়মূল্যের ৫ শতাংশ বিসিসিআই পাবে, যার পরিমাণ প্রায় ২ কোটি ডলার বা আনুমানিক ২০০ কোটি টাকা।

২০০৭ সালে প্রথম আইপিএল চেয়ারম্যান ললিত মোদীর নেতৃত্বে আটটি ফ্র্যাঞ্চাইজি নিলামে ওঠার পর শাহরুখ খান, জয় মেহতা এবং জুহি চাওলা, এই তিন প্রোমোটার একত্রিত হয়ে 'কলকাতা নাইট রাইডার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড' গঠন করেন।

প্রসঙ্গত, অ্যারেস ম্যানেজমেন্ট আমেরিকার একটি বিনিয়োগকারী সংস্থা, যারা বিশ্বের প্রধান ক্রীড়াক্ষেত্রে ধারাবাহিকভাবে বিনিয়োগ করছে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি এবং এনএফএলের মায়ামি ডলফিনস-এ ইতোমধ্যে তাদের অংশীদারিত্ব রয়েছে এবং কেকেআরের সঙ্গে এই চুক্তি ক্রিকেটেও তাদের বিস্তৃতি ঘটাচ্ছে। এই সংস্থাটি কেইন ইন্টারন্যাশনালের সঙ্গে যৌথভাবে ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টি-টোয়েন্টি লিগের নটিংহ্যাম-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ‘ট্রেন্ট রকেটস’-এর সহ-মালিক।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার