Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

ব্রাজিল-পর্তুগালকে পেছনে ফেলে মরক্কোর ইতিহাস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০২:৪৬ এএম

ব্রাজিল-পর্তুগালকে পেছনে ফেলে মরক্কোর ইতিহাস

বিজ্ঞাপন

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও পর্তুগালকে পেছনে ফেলে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে উঠে এসেছে মরক্কো। সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি করে পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে অ্যাটলাস লায়ন্সরা। এর মধ্য দিয়ে আফ্রিকান ফুটবলের ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে দলটি।

ফিফার হালনাগাদ তালিকা অনুযায়ী, মরক্কোর বর্তমান রেটিং পয়েন্ট ১ হাজার ৮০৫ দশমিক ৩৪। এর আগে ১৯৯৪ সালের এপ্রিলে নাইজেরিয়া প্রথম আফ্রিকান দল হিসেবে র‍্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে উঠেছিল। দীর্ঘ ৩১ বছর পর সেই কীর্তির পুনরাবৃত্তি করল মরক্কো।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি অবস্থানে অবশ্য কোনো পরিবর্তন আসেনি। ২ হাজার ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। ১ হাজার ৯৭২ দশমিক ৮০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। তৃতীয় ও চতুর্থ অবস্থানে আছে যথাক্রমে ফ্রান্স (১ হাজার ৯৫৮ দশমিক ৮৬) ও ইংল্যান্ড (১ হাজার ৯২৫ দশমিক ৫৯)।

মরক্কোর উত্থানের প্রভাব পড়েছে ব্রাজিল ও পর্তুগালের অবস্থানেও। এক ধাপ পিছিয়ে ১ হাজার ৮০০ দশমিক ৩৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নেমেছে ব্রাজিল। অন্যদিকে দুই ধাপ অবনমন হয়েছে পর্তুগালের। ১ হাজার ৭৯৭ দশমিক ৬০ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান এখন সপ্তম।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার