বিজ্ঞাপন
গোলশূন্য থেকে বিরতিতে গেল বাংলাদেশ ও পাকিস্তান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পিএম
বিজ্ঞাপন
সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে গোল শূণ্য ড্র নিয়ে বিরতিতে গেছে বাংলাদেশ। শনিবার (১৪ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাড়ে ৮টায় শুরু হয় এ ম্যাচ।
এদিন ম্যাচের প্রথম দুই মিনিটেই জোড়া আক্রমণে যায় পাকিস্তান। শমিত সোমের ভুল পাস থেকে শুরু হওয়া অ্যাটাক থেকে দুর্দান্ত শট করে পাকিস্তান। তবে মেহেদী হাসান শ্রাবনের দুর্দান্ত সেভে বেঁচে যায় বাংলাদেশ।
তবে শুরুর ধাক্কা সামলে ধীরে ধীরে ম্যাচের কন্ট্রোল নিজেদের দখলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচের ২২ মিনিটে, শমিত সোমের হেড থেকে পাওয়া বলে দুর্দান্ত একটা শট নিয়েছিলেন রাকিব। তবে, তার সেই দুর্দান্ত শট আঁটকে দেন পাকিস্তানের গোলকিপার। সেই মুহূর্তে, তার হাত থেকে ছুটে গিয়ে বল লেগেছে পোস্টে।
ম্যাচে, কুলিং ব্রেকের পর আক্রমণের ধাঁর বারায় পাকিস্তান। ফাঁকায় বল পেয়ে শট করেছিলেন আব্দুস সামাদ। তবে তা লেগেছে পোস্টে।
অবশ্য, ৪৩ মিনিটে ফ্রি কিক পেলেও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। তাই, গোলশূন্য থেকে প্রথমার্ধ শেষ করে টাইগাররা।