Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

শ্রীলঙ্কার জালে বাংলাদেশের ‘এক হালি’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০:০৮ পিএম

শ্রীলঙ্কার জালে বাংলাদেশের ‘এক হালি’

বিজ্ঞাপন

সাফ চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার জালে ‘এক হালি’ গোল জমা করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

প্রথমে শোমিত সোম, পরে হামজার ঝলক, এরপর দুর্দান্ত শটে বল জালে জড়ান ফারহান। এতেই তুষ্ট হননি তারা, শেষ দিকে রাকিবের গোল। ৪-০ গোলে লঙ্কাকে হারিয়ে দিয়েছেন হামজরা।

খেলা শুরুর ৮ মিনিটেই লিড নেয় বাংলাদেশ। গোল করেন শোমিত সোম।

হামজার ক্রস সামলাতে গিয়ে বিপদ বাড়ান শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। বল ঠিকমতো ক্লিয়ার করতে না পারায় তা এক ডিফেন্ডারের গায়ে লেগে চলে যায় সোমের সামনে। তার প্রথম শট প্রতিহত হলেও ফিরতি চেষ্টায় আর ভুল করেননি তিনি। বল জালে জড়িয়ে বাংলাদেশকে এগিয়ে দেন সোম। ম্যাচের অষ্টম মিনিটেই ১-০ গোলে লিড নেয় বাংলাদেশ।

শমিতের পর ঝলক দেখান হামজা নিজেই। দুই গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৪৪ মিনিটে ইব্রাহিমের কাছ থেকে বক্সের বাইরে বল পেয়ে যান হামজা। বল নিয়ে দ্রুত এগিয়ে শ্রীলঙ্কার এক ডিফেন্ডারকে পেছনে ফেলেন তিনি। এরপর তার নেওয়া শট ঠেকাতে পারেননি গোলরক্ষক সুজন পেরেরা। তার শরীরে লেগে বল জড়ায় জালে।

২-০ ব্যবধানে এগিয়ে যায় বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরেই আক্রমণে ওঠে শ্রীলঙ্কা। তবে বাংলাদেশের গোলপোস্টে বল জড়াতে পারেনি তারা। এদিন প্রথমবার অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নেমেই গোলের দেখা পেয়েছেন হামজা। লাল-সবুজের জার্সিতে এটি তার পঞ্চম গোল।

তিনজনকে কাটিয়ে ফারহানের অবিশ্বাস্য গোল। এ যেন একক নৈপুণ্যের প্রদর্শনী! বক্সের ঠিক বাইরে বল পেয়ে বাঁ দিক দিয়ে এগিয়ে যান ফারহান আলী। এরপর একে একে শ্রীলঙ্কার তিন ডিফেন্ডারকে কাটিয়ে ঢুকে পড়েন বক্সে। সেখান থেকে নেওয়া তার নিখুঁত শট সরাসরি জালে। ফারহানের দুর্দান্ত এই গোলের সময় শ্রীলঙ্কার খেলোয়াড়দের যেন অসহায় দর্শক হয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না।

ম্যাচের ৫৯ মিনিট শেষে ৩-০ গোলে এগিয়ে বাংলাদেশ। শুরু থেকেই দাপট দেখানো লাল-সবুজের প্রতিনিধিরা একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত রেখেছে শ্রীলঙ্কার রক্ষণভাগকে। বাংলাদেশের হয়ে প্রথম গোলটি করেন শমিত সোম। এরপর ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক হামজা চৌধুরী। দুর্দান্ত একক নৈপুণ্যে তৃতীয় গোলটি করেন ফারহান আলী। অন্যদিকে, এখন পর্যন্ত বাংলাদেশের গোলপোস্টে কোনো বল জড়াতে পারেনি শ্রীলঙ্কা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার