Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২০ এএম

গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড

বিজ্ঞাপন

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীর উদ্যোগে গাজার শিশুদের জন্য ১ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।

এই অর্থ গাজার অসহায় শিশুদের চিকিৎসার জন্য ব্যবহার করা হবে। বিশেষ করে গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য অন্যত্র সরিয়ে নেওয়ার কাজে ব্যয় করা হবে এই অর্থ।

হামজা জানিয়েছেন, এই উদ্যোগ সফল করতে যারা অনুষ্ঠানে অংশ নিয়েছেন, অর্থ দিয়েছেন এবং সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি তিনি কৃতজ্ঞ। বিশেষ ধন্যবাদ জানিয়েছেন নুজুম স্পোর্টসকে। এই আয়োজন বাস্তবায়নে প্রতিষ্ঠানটি দীর্ঘ সময় ধরে কাজ করেছে।

সংগৃহীত অর্থ পাবে ‘চিলড্রেন নট নাম্বার্স’ নামের একটি সংস্থা। গাজায় শিশুদের জন্য জরুরি সহায়তা নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি। সংস্থাটির মাধ্যমে গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে।

এই উদ্যোগে সফল হলেও হামজা মনে করেন, গাজার শিশুদের দুর্ভোগের তুলনায় এই সহায়তা খুবই সামান্য। আরও অনেক কিছু করার বাকি আছে বলেও জানিয়েছেন তিনি। তার মতে, ছোট উদ্যোগও মানুষের জীবনে পরিবর্তন আনতে পারে।

পোস্টের শেষাংশে ফিলিস্তিনের মানুষের জন্য প্রার্থনা করেছেন হামজা। তাদের কষ্ট দূর করার পাশাপাশি শক্তি, ধৈর্য ও স্থায়ী শান্তি কামনা করেছেন বাংলাদেশের এই ফুটবলার।


Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার