Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে কারণে বাদ মুশফিক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৪ এএম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে কারণে বাদ মুশফিক

বিজ্ঞাপন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল থেকে বাদ পড়েছেন ‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিকুর রহিম। 

পারফরম্যান্সের কারণে বাদ পড়েননি, বরং ম্যাচের আগের দিন চোট পাওয়ায় বুধবার (২৮ অক্টোবর) একাদশে রাখা হয়নি তাকে।

ব্যাটিং অনুশীলনের সময় মঙ্গলবার আঙুলে চোট পান মুশফিকুর রহিম। পরে জানা যায়, চোট মোটেও গুরুতর নয়। কিন্তু রাত পোহাতেই দেখা গেলো ওই চোটের কারণেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারছেন না বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ এই ব্যাটার।

আরও পড়ুন
তার চোট নিয়ে বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদ হোসেন জানিয়েছেন, আপাতত পর্যবেক্ষণে রাখা হলেও ম্যাচের সকালে যথেষ্ট উন্নতি হয়নি তার। তবে পরের টেস্টের আগেই সুস্থ হয়ে ওঠার আশা করছেন তিনি।

এক ভিডিও বার্তায় বায়েজিদ বলেন, ‘মুশফিকুর রহিম গতকাল (মঙ্গলবার) প্র্যাকটিসের সময় ডান হাতের তর্জনীতে ব্যথা পেয়েছে। এরপর থেকে ও পর্যবেক্ষণে ছিল। আজ সকাল পর্যন্ত যথেষ্ট উন্নতি হয়নি। এটা একটা কনটিউশন ইনজুরি। আমরা আশা করছি, আগামী তিন দিনের মধ্যে এটা সেরে যাবে এবং পরের টেস্টের জন্য প্রস্তুত থাকবে।’

মুশফিকের জায়গায় সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়। গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল তার। এরপর গত আগস্টে দক্ষিণ আফ্রিকায় ‘এ’ দলের হয়ে ৩৫০ রানের ইনিংস খেলেছেন। এদিকে চোট কাটিয়ে একাদশে ফিরেছেন লিটন দাস। 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার