Logo
Logo
×

বিজ্ঞাপন

খেলাধুলা

যে দুই বদঅভ্যাস ছেড়ে ৫৩-এও ফিট শচীন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৯ এএম

যে দুই বদঅভ্যাস ছেড়ে ৫৩-এও ফিট শচীন

বিজ্ঞাপন

ক্রিকেটের মাঠে ব্যাট হাতে গড়েছেন একের পর এক রূপকথা। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বহু আগেই, অথচ ফিটনেসের কথা উঠলেই আজও যেন সেই চেনা শচীন টেন্ডুলকার! ৫৩ বছর বয়সেও কীভাবে নিজেকে এমন সতেজ ও প্রাণবন্ত রেখেছেন? উত্তর লুকিয়ে আছে তার দৈনন্দিন জীবনযাপন, সুষম খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক অনুশীলনের মধ্যে।

শচীনের এই দীর্ঘমেয়াদি ফিটনেসের মূলে রয়েছে দুটি বদভ্যাস পুরোপুরি ত্যাগ করার গল্প—একটি হলো চিনি এবং অন্যটি প্রক্রিয়াজাত ‘জাঙ্ক ফুড’। ভারতের সাবেক এই অধিনায়ক নিজেই জানিয়েছেন, তিনি ঘরের তৈরি সাদামাঠা খাবার খেতেই বেশি ভালোবাসেন। মিষ্টি, বাড়তি চিনিযুক্ত পানীয় কিংবা প্যাকেটজাত খাবার অতিরিক্ত খেলে শরীরে বাড়তি ক্যালোরি জমা হতে থাকে। যা পরে ওজন বাড়িয়ে দেয় এবং নানা ধরনের শারীরিক জটিলতা তৈরি করে। শচীন তাই এসব থেকে নিজেকে দূরেই রেখেছেন।

তবে কেবল পছন্দের কিছু খাবার তালিকা থেকে বাদ দিলেই তো আর শরীর পুরোপুরি ফিট থাকে না। শচীনের লাইফস্টাইলে নজর দিলে দেখা যায়, তিনি ব্যায়ামের পাশাপাশি পেশির শক্তি ধরে রাখা এবং শরীর নমনীয় রাখার ওপর জোর দেন। এ ছাড়া এখনো নিয়মিত ক্রিকেট খেলে নিজেকে শারীরিকভাবে চাঙ্গা রাখেন তিনি।

আরও পড়ুন
তার দৈনন্দিন ব্যায়ামের তালিকায় রয়েছে ডাম্বেল স্কোয়াট, লেগ প্রেস, কেবল রোপ পুলওভার, নানা ধরনের স্ট্রেচিং ও যোগাসন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পেশির কর্মক্ষমতা কমে যাওয়া স্বাভাবিক, তাই শচীন শুধু হাঁটা বা দৌড়ানোর ওপর নির্ভর না করে পেশি শক্তিশালী করার ব্যায়ামগুলোকেও রুটিনে গুরুত্ব দেন।

তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, শচীনের মতো একজন পেশাদার ক্রীড়াবিদের কঠোর ব্যায়ামের রুটিন হুবহু অনুকরণ না করাই ভালো। বরং নিজের বয়স, শারীরিক সক্ষমতা ও চিকিৎসকের পরামর্শ বুঝে ব্যায়ামের ধরণ বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার